শেয়ারFacebookWhatsApp

নূর সাহেবের বক্তব্যে 'মানুষ' পদের যৌক্তিক সংজ্ঞা প্রকাশ পেয়েছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: না, নূর সাহেবের বক্তব্যে 'মানুষ' পদের যৌক্তিক সংজ্ঞা প্রকাশ পায়নি। যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের জাত্যর্থ বা অপরিহার্য অর্থ প্রকাশ করার মাধ্যম। যেমন- মানুষ পদের মৌলিক ও আবশ্যিক গুণ হলো 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'। তাই 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'— এটি বলার মাধ্যমে মানুষ পদের পূর্ণ জাত্যর্থ বা যৌক্তিক সংজ্ঞা দেওয়া হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় নূর সাহেব তার বন্ধুকে শিক্ষিত, ফর্সা ও উচ্চতায় লম্বা বলে উল্লেখ করেছেন। কিন্তু এগুলো মানুষ পদের মৌলিক গুণ নয়, বরং অবান্তর লক্ষণ মাত্র। এ কারণে নূর সাহেবের বক্তব্যে মানুষ পদের অপরিহার্য অর্থ বা জাত্যর্থ প্রকাশিত হয়নি। বস্তুত জাত্যর্থ হলো পদের মৌলিক ও সাধারণ গুণাবলির প্রকাশ। কিন্তু উদ্দীপকে নূর সাহেরের বক্তব্যে জাত্যর্থের এই দিকটি উপেক্ষিত হয়েছে। অর্থাৎ তিনি মানুষ পদের সংজ্ঞা না দিয়ে বর্ণনা দিয়েছেন। তাই বলা যায়, কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়ার সময় অবশ্যই অবান্তর লক্ষণ পরিহার করে বিভেদক লক্ষণ ও আসন্নতম জাতির আশ্রয় নিতে হবে। তবেই তা যথার্থ সংজ্ঞা বলে বিবেচিত হবে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

নূর সাহেবের বক্তব্যে 'মানুষ' পদের যৌক্তিক সংজ্ঞা প্রকাশ পেয়েছে কি?…

উদ্দীপক

নূর আলম সাহেব প্রতিদিন সকালে পার্কে হাঁটতে যান। একদিন হাঁটতে গিয়ে হঠাৎ করেই তার বাল্যবন্ধু রাসেলের সাথে দেখা হয়। এরপর তারা পার্কে বসে গল্প করেন। ফেরার সময় নূর আলম সাহেব বন্ধুকে বাসায় আসতে বলেন। বাসায় ফিরে তিনি পরিবারের সবার কাছে তার বন্ধু সম্পর্কে বলেন, রাসেল বেশ শিক্ষিত, দেখতে ফর্সা ও উচ্চতায় লম্বা।

ঢাকা কলেজ · 2024

উত্তর

যৌক্তিক সংজ্ঞার ইংরেজি শব্দ হলো Logical Definition।

উত্তর

জাত্যর্থের গুণ উল্লেখ করার কারণে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হলে এবং সেই গুণটি যদি ঐ পদের উপলক্ষণ হয় তাহলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন বিচারশীল প্রাণী। এখানে 'বিচারশীল' গুণটি মানুষ পদের উপলক্ষণ। এ কারণে এখানে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

নূর আলম সাহেবের বক্তব্যে সংকর বিভাগ নামক অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মানুযায়ী, কোনো পদের বিভক্তকরণে একটি মূলসূত্র অনুসরণ করতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করে একাধিক মূলসূত্র অনুসরণ করা হলে বিভাগটি ভ্রান্ত হবে। আর এরূপ ভ্রান্ত বিভাগের নাম সংকর বিভাগ। যেমন- 'মানুষ' জাতিকে সৎ, ফর্সা ও জ্ঞানী এ তিনটি উপজাতিতে বিভক্ত করা হলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কারণ এখানে পদের বিভক্তকরণে একটির পরিবর্তে তিনটি সূত্র (সততা, বর্ণ ও জ্ঞান) অনুসরণ করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, নূর আলম সাহেব তার বন্ধু রাসেল সম্পর্কে বলেন, সে বেশ শিক্ষিত, দেখতে ফর্সা ও উচ্চতায় বেশ লম্বা। অর্থাৎ তিনি এক্ষেত্রে একটির পরিবর্তে তিনটি সূত্র (শিক্ষা, বর্ণ ও উচ্চতা) অনুসরণ করেছেন। এ কারণেই তার বক্তব্যে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

না, নূর সাহেবের বক্তব্যে 'মানুষ' পদের যৌক্তিক সংজ্ঞা প্রকাশ পায়নি। যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের জাত্যর্থ বা অপরিহার্য অর্থ প্রকাশ করার মাধ্যম। যেমন- মানুষ পদের মৌলিক ও আবশ্যিক গুণ হলো 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'। তাই 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'— এটি বলার মাধ্যমে মানুষ পদের পূর্ণ জাত্যর্থ বা যৌক্তিক সংজ্ঞা দেওয়া হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় নূর সাহেব তার বন্ধুকে শিক্ষিত, ফর্সা ও উচ্চতায় লম্বা বলে উল্লেখ করেছেন। কিন্তু এগুলো মানুষ পদের মৌলিক গুণ নয়, বরং অবান্তর লক্ষণ মাত্র। এ কারণে নূর সাহেবের বক্তব্যে মানুষ পদের অপরিহার্য অর্থ বা জাত্যর্থ প্রকাশিত হয়নি। বস্তুত জাত্যর্থ হলো পদের মৌলিক ও সাধারণ গুণাবলির প্রকাশ। কিন্তু উদ্দীপকে নূর সাহেরের বক্তব্যে জাত্যর্থের এই দিকটি উপেক্ষিত হয়েছে। অর্থাৎ তিনি মানুষ পদের সংজ্ঞা না দিয়ে বর্ণনা দিয়েছেন। তাই বলা যায়, কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়ার সময় অবশ্যই অবান্তর লক্ষণ পরিহার করে বিভেদক লক্ষণ ও আসন্নতম জাতির আশ্রয় নিতে হবে। তবেই তা যথার্থ সংজ্ঞা বলে বিবেচিত হবে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

নূর সাহেবের বক্তব্যে 'মানুষ' পদের যৌক্তিক সংজ্ঞা প্রকাশ পেয়েছে কি?… | Prosthuti