উদ্দীপকে রবি মানুষকে বিভিন্ন গুণে বিভক্ত করায় কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রবি মানুষকে বিভিন্ন গুণে বিভক্ত করায় সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের বিভক্তকরণে একটি সূত্র অনুসরণ করতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করে যদি একাধিক সূত্র অনুসরণ করা হয়, তাহলে বিভাগটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত বিভাগকে বলে সংকর বিভাগ। যেমন— 'মানুষ' জাতিকে সৎ, ফর্সা ও জ্ঞানী— এ তিনটি উপজাতিতে বিভক্ত করা হলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কারণ এখানে একটির পরিবর্তে তিনটি মূলসূত্র (সততা, বর্ণ ও জ্ঞান) অনুসরণ করা হয়েছে । অনুরূপ অনুপপত্তি ঘটেছে উদ্দীপকে রবির কর্মকাণ্ডে। উদ্দীপকের রবি 'মানুষ' পদকে সৎ, বিদ্বান ও দীর্ঘকায় পদে বিভক্ত করেছে। তার এ বিভক্তকরণ প্রক্রিয়ায় সততা, বিদ্যা ও উচ্চতা নামক তিনটি সূত্র অনুসরণ করা হয়েছে। যার ফলে ১ম দৃশ্যকল্পের এই দৃষ্টান্তে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রবি মানুষকে বিভিন্ন গুণে বিভক্ত করায় কোন অনুপপত্তি ঘটেছে?…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর