দৃষ্টান্ত-২ এ যৌক্তিক বিভাগের সঠিক প্রকৃতি প্রকাশ পেয়েছে- মূল্যায়ন করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ যৌক্তিক বিভাগের সঠিক প্রকৃতি প্রকাশ পেয়েছে- উক্তিটি যথার্থ। কারণ এখানে একটি নীতির আলোকে মানুষ পদের যৌক্তিক বিভাগ করা হয়েছে। একটি মূলসূত্রের ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার নিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। কোনো পদকে বিভার্জন করার ক্ষেত্রে এ বিভাগে অবশ্যই একটি মূললনীতি অনুসরণ করতে হয়। যেমন— 'শিক্ষা' মূলনীতির ভিত্তিতে 'মানুষ' জাতিকে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' এ দুটি উপজাতিতে ভাগ করা যায়। আবার সততার ভিত্তিতে 'সৎ' ও 'অসৎ' এ দুটি উপজাতিতেও ভাগ করা যায়। কিন্তু কোনোভাবেই 'শিক্ষা' ও 'সততা' এ দুটি মূলনীতি অনুযায়ী মানুষকে একসাথে 'শিক্ষিত সৎ মানুষ' ও 'অশিক্ষিত সৎ মানুষ' পদে বিভক্ত করা যায় না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনায়, শফিক মানুষকে 'শিক্ষা' মূলনীতির ভিত্তিতে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' এ দুটি শ্রেণিতে ভাগ করেছে। অর্থাৎ একটি নীতির আলোকে সে এই যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। তাই তার কর্মকাণ্ডে যৌক্তিক বিভাগের সঠিক প্রকৃতি প্রকাশ পেয়েছে। আলোচনা শেষে বলা যায়, যৌক্তিক বিভাগে একটি মূলনীতির ভিত্তিতে পদকে বিভক্ত করা হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ পরিলক্ষিত হয়। এ কারণে দৃশ্যকল্প-২ এর যৌক্তিক বিভাজন প্রকিয়াটি, যথার্থ বলে মনে করি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ যৌক্তিক বিভাগের সঠিক প্রকৃতি প্রকাশ পেয়েছে- মূল্যায়…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর