উদ্দীপকের ফরিদ মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের কোন নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ।
উত্তর: উদ্দীপকের ফরিদ মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম মেনেই বিভাগ করা হয়েছে। একটি পদের দুটি দিক থাকে। একটি ব্যক্ত্যর্থের দিক এবং অন্যটি পদের জাত্যর্থের দিক। যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে কোনো একটি মূল সূত্রের ভিত্তিতে বিভক্ত করা হয়। অর্থাৎ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী যৌক্তিক বিভাগের মূলসূত্র একই সময় একটিমাত্র হবে। উদ্দীপকেও উর্বরতাকে মূলসূত্র হিসেবে গণ্য করে জমিকে উর্বর ও অনুর্বর এই দুই ভাগে ভাগ করা হয়েছে, যা যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ফরিদ মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের কোন নিয়ম…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর