শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে বিষয়ের আলোচনা হয়েছে যুক্তিবিদ্যার আলোকে এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর

উত্তর: উদ্দীপকে যুক্তিবিদ্যার যৌক্তিক বিভাগের ইঙ্গিত পাওয়া যায় । নিচে এ বিভাগের গুরুত্ব আলোচনা করা হলো— ১. যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংজ্ঞার ক্ষেত্রে একটি পক্ষের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করতে হয়। যেহেতু যৌক্তিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিভক্ত করা হয়, তাই উপজাতিটির আসন্নতম জাতি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে পড়ে। । ফলে সংজ্ঞা প্রদান করা সহজ হয়। ২. জ্ঞানের পৃথকীকরণে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন বিষয়ের জ্ঞান পরাপর একত্রিত হয়ে যুক্ত থাকে। একটি মূলনীতি অনুযায়ী এসব জ্ঞানকে পৃথক করে এদের স্বরূপ ও বৈশিষ্ট্য জানা সহজ হয়। আর যৌক্তিক বিভাগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩. বিশ্ব প্রকৃতিকে জানার ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমগ্র বিশ্বে বিভিন্ন প্রকার জীবজন্তু ও পশু পাখি আছে। এদেরকে একত্রিতভাবে জানা খুব কঠিন ব্যাপার। এক্ষেত্রে যৌক্তিক বিভাগের মাধ্যমে এদেরকে বিন্যস্ত করে জানা খুব সহজ। তাই বিশ্ব প্রকৃতিকে জানার ক্ষেত্রে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪. মানুষ সবসময় নতুন কিছু চায়। যৌক্তিক বিভাগের দ্বারা বিভিন্ন বিষয়কে ভাগ করে অনেক নতুন নতুন বিষয়ের অবতারণা করা যায়। তাই এক্ষেত্রে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫. জটিলতা দূর করতে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা বিভিন্ন বিষয় খুবই জটিল অবস্থায় বিদ্যমান থাকে। ফলে সেগুলোকে জানা কঠিন ব্যাপার হয়ে যায়। যৌক্তিক বিভাগের মাধ্যমে ঐ বিষয়গুলোকে ভাগ করলে সেগুলোকে জানা সহজ হয়। তাই জটিলতা দূর করতে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তাই এটি বিভিন্ন দিক দিয়ে ভূমিকা পালন করে থাকে। যুক্তিবিদ্যায় যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিধায় যুক্তিবিদ্যায় এর প্রয়োজনীয়তা অপরিসীম।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে যে বিষয়ের আলোচনা হয়েছে যুক্তিবিদ্যার আলোকে এর প্রয়োজনীয…

উদ্দীপক

গরিব চাষি ফরিদ মিয়া পৈতৃক সূত্রে অল্প কয়েক খণ্ড জমিকে উর্বরতার ভিত্তিতে উর্বর ও অনুর্বর এই দুই ভাগে ভাগ করেন। যার কারণে সবজির ফলন খুব ভালো হয়েছে।

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

যৌক্তিক বিভাগের মূলকথা হলো কোনো একটি বা নীতির ওপর ভিত্তি করে কোনো জাতি বা শ্রেণিকে বিভক্ত করা।

উত্তর

যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো জাতিকে বিভাজনের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে যৌক্তিক বিভাগের নিয়মগুলো প্রয়োগ করে বিভাগ করা যায় না। যেসব ক্ষেত্রে যৌক্তিক বিভাগের নিয়মগুলো প্রয়োগ করা যায় না, সেসব ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সীমাবদ্ধ। তাই যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা বলতে যৌক্তিক বিভাগের নিয়ম প্রয়োগ করে বিভাগ করার অপারগতা বোঝায়।

উত্তর

উদ্দীপকের ফরিদ মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম মেনেই বিভাগ করা হয়েছে। একটি পদের দুটি দিক থাকে। একটি ব্যক্ত্যর্থের দিক এবং অন্যটি পদের জাত্যর্থের দিক। যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে কোনো একটি মূল সূত্রের ভিত্তিতে বিভক্ত করা হয়। অর্থাৎ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী যৌক্তিক বিভাগের মূলসূত্র একই সময় একটিমাত্র হবে। উদ্দীপকেও উর্বরতাকে মূলসূত্র হিসেবে গণ্য করে জমিকে উর্বর ও অনুর্বর এই দুই ভাগে ভাগ করা হয়েছে, যা যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে যুক্তিবিদ্যার যৌক্তিক বিভাগের ইঙ্গিত পাওয়া যায় । নিচে এ বিভাগের গুরুত্ব আলোচনা করা হলো— ১. যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংজ্ঞার ক্ষেত্রে একটি পক্ষের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করতে হয়। যেহেতু যৌক্তিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিভক্ত করা হয়, তাই উপজাতিটির আসন্নতম জাতি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে পড়ে। । ফলে সংজ্ঞা প্রদান করা সহজ হয়। ২. জ্ঞানের পৃথকীকরণে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন বিষয়ের জ্ঞান পরাপর একত্রিত হয়ে যুক্ত থাকে। একটি মূলনীতি অনুযায়ী এসব জ্ঞানকে পৃথক করে এদের স্বরূপ ও বৈশিষ্ট্য জানা সহজ হয়। আর যৌক্তিক বিভাগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩. বিশ্ব প্রকৃতিকে জানার ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমগ্র বিশ্বে বিভিন্ন প্রকার জীবজন্তু ও পশু পাখি আছে। এদেরকে একত্রিতভাবে জানা খুব কঠিন ব্যাপার। এক্ষেত্রে যৌক্তিক বিভাগের মাধ্যমে এদেরকে বিন্যস্ত করে জানা খুব সহজ। তাই বিশ্ব প্রকৃতিকে জানার ক্ষেত্রে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪. মানুষ সবসময় নতুন কিছু চায়। যৌক্তিক বিভাগের দ্বারা বিভিন্ন বিষয়কে ভাগ করে অনেক নতুন নতুন বিষয়ের অবতারণা করা যায়। তাই এক্ষেত্রে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫. জটিলতা দূর করতে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা বিভিন্ন বিষয় খুবই জটিল অবস্থায় বিদ্যমান থাকে। ফলে সেগুলোকে জানা কঠিন ব্যাপার হয়ে যায়। যৌক্তিক বিভাগের মাধ্যমে ঐ বিষয়গুলোকে ভাগ করলে সেগুলোকে জানা সহজ হয়। তাই জটিলতা দূর করতে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তাই এটি বিভিন্ন দিক দিয়ে ভূমিকা পালন করে থাকে। যুক্তিবিদ্যায় যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিধায় যুক্তিবিদ্যায় এর প্রয়োজনীয়তা অপরিসীম।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।