দৃশ্য-২ এ যৌক্তিক বিভাগের কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-২ এ যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে যৌক্তিক বিভাগের ১ম নিয়ম লঙ্ঘন করে বিভাগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যৌক্তিক বিভাগ হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যার প্রত্যেকটি ধাপই বিজ্ঞানভিত্তিক। কোনো জাতি বা শ্রেণিকে কীভাবে বিভক্ত করা উচিত সে সম্পর্কে যুক্তিবিদ্যায় কতগুলো নিয়ম রয়েছে। এসব নিয়ম মেনে বিভাগ করলে যুক্তিসম্মত বিভাগ হিসেবে গণ্য হয়। আর এ নিয়ম না মেনে বিভাগ করলে অনুপপত্তির সৃষ্টি হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম হলো যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একটি শ্রেণি বা জাতিকে বিভক্ত করতে হবে। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয় তাহলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্য-২ এ উদ্ভিদকে বিভাগ করতে গিয়ে তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে বিভাগ করা হয়েছে। যার ফলে এখানে যৌক্তিক বিভাগের ১ম নিয়ম লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-২ এ যৌক্তিক বিভাগের কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে কি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর