উদ্দীপদের দৃশ্য-১ এর বিভাজন প্রক্রিয়ার যথার্থতা যুক্তিবিদ্যার আলোকে বিশ্লেষণ করে দেখাও।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এ গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কারণ যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক বিভাগে সর্বদা একটি জাতি বা শ্রেণিবাচক পদকে বিভক্ত করা হয়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়। অর্থাৎ যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুসারে কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে যৌক্তিক বিভাগ করা যায় না। যৌক্তিক বিভাগের এ নিয়ম অমান্য করে কোনো বিশেষ ব্যক্তিকে তার বিভিন্ন গুণে বিভক্ত করলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। উদ্দীপকের দৃশ্য-১ ফিরোজ নামক একজন ব্যক্তিকে তার বিভিন্ন গুণে ভাগ করে দেখানো হয়েছে। তাই উদ্দীপকের দৃশ্য-১ এ গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে নির্দিষ্ট ব্যক্তিকে তার গুণসমূহে ভাগ করার কারণে যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং গুণগত বিভাগ নামক অনুপপত্তি ঘটেছে, যা যুক্তিবিদ্যায় যথার্থ বিভাজন নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপদের দৃশ্য-১ এর বিভাজন প্রক্রিয়ার যথার্থতা যুক্তিবিদ্যার আলোক…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর