দৃষ্টান্ত-১-এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে মধ্যবর্তী স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে। কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুসারে কোনো জাতি বা শ্রেণিকে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হয়, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যায় না। এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ, কোনো জাতিকে ভাগ করার ক্ষেত্রে মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১'-এ 'জীব' জাতিকে বিভাগ করার ক্ষেত্রে মধ্যবর্তী স্তর মানুষ পদটি বাদ দিয়ে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেহেতু 'দৃষ্টান্ত-১'-এ যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে মধ্যবর্তী স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করা হয়েছে, তাই দৃষ্টান্ত-১'-এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১-এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর