উদ্দীপকের ২নং ছকের ১ম ও ২য় অংশের তুলনামূলক আলোচনা ব্যক্ত কর
উত্তর: উদ্দীপকের ২নং ছকের ১ম অংশে গুণগত বিভাগ এবং ২য় অংশে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগ হচ্ছে একটি বৈজ্ঞানকি প্রক্রিয়া, যার প্রত্যেকটি ধাপই বিজ্ঞানভিত্তিক কোনো জাতিকে কীভাবে বিভক্ত করা যায় তার কতগুলো নিয়ম অনুসরণ করা আবশ্যক। যৌক্তিক বিভাগে সর্বদা কোনো জাতি বা শ্রেণিকে বিভক্ত করতে হয় কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে নয়। যখন `কোনো জাতি বা শ্রেণির পরিবর্তে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গপ্রত্যঙ্গে ভাগ করা হয় তাহলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে। আর যদি কোনো ব্যক্তি বা বস্তুকে তার গুণসমূহে ভাগ করা হয় তাহলে গুণগত বিভাগ অনুপপত্তি। যৌক্তিক বিভাগের ১ম নিয়ম লঙ্ঘন করলে যে দুটি অনুপপত্তি ঘটে সেগুলো হলো অঙ্গগত ও গুণগত বিভাগ অনুপপত্তি। উদ্দীপকে ২নং ছকে ১ম অংশে পাখিকে তার গুণসমূহে ভাগ করার কারণে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অপরদিকে ২য় অংশে পাখিকে তার অঙ্গসমূহ ভাগ করায় অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, অঙ্গগত ও গুণগত উভয় বিভাগই ত্রুটিপূর্ণ, যা যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনের কারণে ঘটে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ২নং ছকের ১ম ও ২য় অংশের তুলনামূলক আলোচনা ব্যক্ত কর
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর