দৃশ্যকল্প-২ এ যৌক্তিক বিভাগজনিত কোন অনুপপত্তি ঘটেছে তা নির্ণয় করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ যৌক্তিক বিভাগের সংকর অনুপপত্তি ঘটেছে। কেননা, এখানে একটিমাত্র মূলসূত্রের পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করা হয়েছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে যৌক্তিক বিভাগে সর্বদা একটি মূলসূত্র অনুসরণ করতে হয়। এ নিয়ম লঙ্ঘন করে একাধিক মূলসূত্র গ্রহণ করলে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন- মানুষকে সৎ, বিদ্বান ও দীর্ঘকায় এভাবে বিভক্ত করলে এ অনুপপত্তি ঘটে। এখানে তিনটি মূলসূত্র গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। অনুরূপ দৃষ্টান্ত উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর বিভাজনেও লক্ষ করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ 'চাল' পদকে বিভাজন করতে গিয়ে জাত, আকার ও স্বাদ এ তিনটি মূলসূত্র গ্রহণ করে বিভক্ত করা হয়েছে। এখানে একটির পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করায় বিভাগ প্রক্রিয়ায় বিভক্ত উপশ্রেণিগুলো একটির সাথে অন্যটি মিশে যায়। তাই অনুপপত্তির সৃষ্টি হয়। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এ সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যৌক্তিক বিভাগজনিত কোন অনুপপত্তি ঘটেছে তা নির্ণয় করো।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর