দৃশ্যকল্প-১ এ যে বিভাগ প্রক্রিয়া প্রতিফলিত হয়েছে তা কি যথার্থ হয়েছে? তোমার মতামত লেখো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া প্রতিফলিত হয়েছে। দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া একটি যথার্থ বিভাগ প্রক্রিয়া হওয়ায় তা যথার্থ হয়েছে। কোন জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। যেমন- মানুষকে 'সুন্দর' ও 'অসুন্দর' এ দুটি পরষ্পর বিরুদ্ধ পদে বিভক্ত করার প্রক্রিয়া হলো দ্বিকোটিক বিভাগ। এ বিভাগে উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণির ব্যক্ত্যর্থের সমান হয়। এ কারণে দ্বিকোটিক বিভাগে অব্যাপক ও অতিব্যাপক বিভাগ অনুপপত্তির আশঙ্কা থাকে না। এ ছাড়াও বিরোধ নিয়ম ও মধ্যম রহিত নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে এ বিভাগে সংকর ও পরম্পরাঙ্গী বিভাগ নামক অনুপপত্তি ঘটে না। এ পদ্ধতিতে জাতিবাচক পদটিকে শুধু হ্যাঁ-বাচক ও না-বাচক পদে বিভক্ত করতে হয় । তাই এ বিভাগ প্রক্রিয়াটি একটি যথার্থ বিভাগ প্রক্রিয়া। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ শাককে 'সবুজ শাক' ও 'অসবুজ শাক' এবং সবুজ শাককে আবার, 'শীতকালীন' ও 'অশীতকালীন' অর্থাৎ হ্যাঁ-বাচক এবং না-বাচক হিসেবে বিরুদ্ধ পদের উল্লেখ করা হয়েছে। তাই যে কোনো ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ছাড়াই এই বিভাগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। আর এ বিভাগ প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের সকল নিয়ম অনুসরণ করা হয় বিধায় এ বিভাগ প্রক্রিয়াটি একটি নিখুঁত ও নির্ভুল প্রক্রিয়া। আলোচনা শেষে বলা যায়, দ্বিকোটিক বিভাগ হলো পদের বিভক্তকরণের বিকল্প প্রক্রিয়া। দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও সীমিত পরিসরে এটি যথার্থ বিভাগ প্রক্রিয়ার নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যে বিভাগ প্রক্রিয়া প্রতিফলিত হয়েছে তা কি যথার্থ হয়…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর