দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বিষয়টির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ দ্বিকোটিক বিভাগ প্রতিফলিত হয়েছে। নিচে দ্বিকোটিক বিভাগ বিষয়টির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করা হলো- কোন জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। এরূপ বিভাগের প্রতি ক্ষেত্রে একটি। বৃহত্তম জাতিকে মাত্র দু'টি উপজাতিতে ভাগ করা হয়। এদের একটি সদর্থক পদ বিশিষ্ট অপরটি নঞর্থক পদ বিশিষ্ট হয়। যেমন— মানুষকে 'সৌন্দর্য' মূলনীতির ভিত্তিতে 'সুন্দর' ও 'অসুন্দর' এ দুটি পরস্পর বিরুদ্ধ পদে বিভক্ত করার প্রক্রিয়া হলো দ্বিকোটিক বিভাগ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ উদ্ভিদ' পদকে 'ফলজ উদ্ভিদ' ও 'অফলজ উদ্ভিদ' পদে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ বিভক্তির উপজাতিগুলো পরস্পর বিরুদ্ধ পদ। এ কারণে দৃশ্যকল্প-১ এ দ্বিকোটিক বিভাগের দিকটি প্রতিফলিত হয়েছে। দ্বিকোটিক বিভাগ একটি সহজ-সরল প্রক্রিয়া। বিভাগের সবগুলো নিয়মই মোটামুটিভাবে এখানে পালিত হয়। এখানে প্রতি বিভাগে এক জোড়া বিরুদ্ধে পদ থাকে যারা পরস্পর বিচ্ছেদক। প্রতি বিভাগে একটিমাত্র সূত্র থাকে। এতে উপজাতিগুলো জাতির সাথে সমব্যাপক। আর জাতির নাম উপজাতির বেলায়ও প্রযোজ্য। তাই বলা যায়, দ্বিকোটিক বিভাগ যৌক্তিক বিভাগের সাথে প্রাসঙ্গিক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বিষয়টির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর