শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এর সাথে দৃশ্যকল্প-২ এর A ও B বিভাগ প্রক্রিয়ার সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-১ দ্বারা দ্বিকোটিক বিভাগ ও দৃশ্যকল্প-২ এর A ও B বিভাগ দ্বারা যথাক্রমে গুণগত বিভাগ ও অঙ্গগত বিভাগ প্রক্রিয়াকে নির্দেশ করা হয়েছে। নিচে দ্বিকোটিক বিভাগের সাথে গুণগত বিভাগ ও অঙ্গগত বিভাগ প্রক্রিয়ার সম্পর্ক বিশ্লেষণ করা হলো— দৃশ্যকল্প-১ এর দ্বিকোটিক বিভাগ হলো কোন জাতিকে তার অন্তর্গত দু'টি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার একটি প্রক্রিয়া। এ বিভাগ প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের সবগুলো নিয়মই পালিত হয় বলে নিয়ম কানুনের দিক দিয়ে এ প্রক্রিয়াটি একটি নিখুঁত ও নির্ভুল প্রক্রিয়া। এতে বিভাগের কোন অনুপপত্তি ঘটার কোনই সম্ভাবনা থাকে না। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এর A বিভাগে একটি মোমবাতিকে ছোট, সুন্দর, সাদা, লম্বা গুণে বিভক্ত করায় এখানে গুণগত বিভাগ অনুপপত্তি এবং B বিভাগে 'শিখা' ও 'সলতে'তে বিভক্ত করায় অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কোন ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত গুণসমূহের মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে গুণগত বিভাগ বলে। গুণগত বিভাগ কোনো যৌক্তিক বিভাগ নয়। এতে কোন জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করার বদলে কোন ব্যক্তি বা বস্তুকে তার গুণসমূহে ভাগ করা হয়। যেমন- চিনিকে সাদাত্ব, মিষ্টিত্ব, কঠিনতা, উজ্জ্বলতা ইত্যাদিতে ভাগ করা একটি গুণগত বিভাগ। আর কোন ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা অংশসমূহের মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে অঙ্গগত বিভাগ বলে। অঙ্গগত বিভাগও কোনো যৌক্তিক বিভাগ নয়। এতে একটি জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে ভাগ করার বদলে একটি ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত অংশসমূহে ভাগ করা হয়। যেমন- একটি ঘরকে মেঝে, বারান্দা, দেয়াল, ছাদ ইত্যাদিতে ভাগ করা একটি অঙ্গগত বিভাগ। যৌক্তিক বিভাগের প্রথম নিয়মটি লঙ্ঘন করলে গুণগত ও অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে বিধায় এগুলো ভ্রান্ত বিভাগ। আলোচনা শেষে তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এর দ্বিকোটিক বিভাগ একটি বৈধ বিভাগ ও দৃশ্যকল্প-২ এর গুণগত বিভাগ ও অঙ্গগত বিভাগ প্রক্রিয়া অবৈধ হওয়ায় উভয়ের মধ্যে বৈসাদৃশ্যগত সম্পর্ক বিদ্যমান।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এর সাথে দৃশ্যকল্প-২ এর A ও B বিভাগ প্রক্রিয়ার সম্পর্ক …

হলিক্রস কলেজ · 2024

উত্তর

মূলসূত্র অনুসারে যে জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিভক্ত করা হয় তাকে বিভক্ত মূল (Divided Whole) বলে।

উত্তর

অধ্যাপক বিভাগে বিভাজক উপশ্রেণীগুলোর সমষ্টিগত ব্যক্ত্যর্থ বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থ থেকে কম হয়। অব্যাপক বিভাগ একটি ত্রুটিপূর্ণ বিভাগ। বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে এরূপ বিভাগের উদ্ভব ঘটে। তৃতীয় নিয়মটি হলো- বিভক্ত উপজাতিগুলোকে মিলিতভাবে বিভাজ্য জাতিটির সাথে সমব্যাপক হতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করার ফলে যদি কোন বিভাগে দেখা যায় যে, উপজাতিগুলোর সমষ্টিগত ব্যক্ত্যর্থ বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থ থেকে কম হয়েছে তাহলে বিভাগটি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয় এবং এরূপ ত্রুটিকে অব্যাপক বিভাগ অনুপপত্তি বলে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ দ্বিকোটিক বিভাগ প্রতিফলিত হয়েছে। নিচে দ্বিকোটিক বিভাগ বিষয়টির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করা হলো- কোন জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। এরূপ বিভাগের প্রতি ক্ষেত্রে একটি। বৃহত্তম জাতিকে মাত্র দু'টি উপজাতিতে ভাগ করা হয়। এদের একটি সদর্থক পদ বিশিষ্ট অপরটি নঞর্থক পদ বিশিষ্ট হয়। যেমন— মানুষকে 'সৌন্দর্য' মূলনীতির ভিত্তিতে 'সুন্দর' ও 'অসুন্দর' এ দুটি পরস্পর বিরুদ্ধ পদে বিভক্ত করার প্রক্রিয়া হলো দ্বিকোটিক বিভাগ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ উদ্ভিদ' পদকে 'ফলজ উদ্ভিদ' ও 'অফলজ উদ্ভিদ' পদে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ বিভক্তির উপজাতিগুলো পরস্পর বিরুদ্ধ পদ। এ কারণে দৃশ্যকল্প-১ এ দ্বিকোটিক বিভাগের দিকটি প্রতিফলিত হয়েছে। দ্বিকোটিক বিভাগ একটি সহজ-সরল প্রক্রিয়া। বিভাগের সবগুলো নিয়মই মোটামুটিভাবে এখানে পালিত হয়। এখানে প্রতি বিভাগে এক জোড়া বিরুদ্ধে পদ থাকে যারা পরস্পর বিচ্ছেদক। প্রতি বিভাগে একটিমাত্র সূত্র থাকে। এতে উপজাতিগুলো জাতির সাথে সমব্যাপক। আর জাতির নাম উপজাতির বেলায়ও প্রযোজ্য। তাই বলা যায়, দ্বিকোটিক বিভাগ যৌক্তিক বিভাগের সাথে প্রাসঙ্গিক।

উত্তর

দৃশ্যকল্প-১ দ্বারা দ্বিকোটিক বিভাগ ও দৃশ্যকল্প-২ এর A ও B বিভাগ দ্বারা যথাক্রমে গুণগত বিভাগ ও অঙ্গগত বিভাগ প্রক্রিয়াকে নির্দেশ করা হয়েছে। নিচে দ্বিকোটিক বিভাগের সাথে গুণগত বিভাগ ও অঙ্গগত বিভাগ প্রক্রিয়ার সম্পর্ক বিশ্লেষণ করা হলো— দৃশ্যকল্প-১ এর দ্বিকোটিক বিভাগ হলো কোন জাতিকে তার অন্তর্গত দু'টি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার একটি প্রক্রিয়া। এ বিভাগ প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের সবগুলো নিয়মই পালিত হয় বলে নিয়ম কানুনের দিক দিয়ে এ প্রক্রিয়াটি একটি নিখুঁত ও নির্ভুল প্রক্রিয়া। এতে বিভাগের কোন অনুপপত্তি ঘটার কোনই সম্ভাবনা থাকে না। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এর A বিভাগে একটি মোমবাতিকে ছোট, সুন্দর, সাদা, লম্বা গুণে বিভক্ত করায় এখানে গুণগত বিভাগ অনুপপত্তি এবং B বিভাগে 'শিখা' ও 'সলতে'তে বিভক্ত করায় অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কোন ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত গুণসমূহের মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে গুণগত বিভাগ বলে। গুণগত বিভাগ কোনো যৌক্তিক বিভাগ নয়। এতে কোন জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করার বদলে কোন ব্যক্তি বা বস্তুকে তার গুণসমূহে ভাগ করা হয়। যেমন- চিনিকে সাদাত্ব, মিষ্টিত্ব, কঠিনতা, উজ্জ্বলতা ইত্যাদিতে ভাগ করা একটি গুণগত বিভাগ। আর কোন ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা অংশসমূহের মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে অঙ্গগত বিভাগ বলে। অঙ্গগত বিভাগও কোনো যৌক্তিক বিভাগ নয়। এতে একটি জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে ভাগ করার বদলে একটি ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত অংশসমূহে ভাগ করা হয়। যেমন- একটি ঘরকে মেঝে, বারান্দা, দেয়াল, ছাদ ইত্যাদিতে ভাগ করা একটি অঙ্গগত বিভাগ। যৌক্তিক বিভাগের প্রথম নিয়মটি লঙ্ঘন করলে গুণগত ও অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে বিধায় এগুলো ভ্রান্ত বিভাগ। আলোচনা শেষে তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এর দ্বিকোটিক বিভাগ একটি বৈধ বিভাগ ও দৃশ্যকল্প-২ এর গুণগত বিভাগ ও অঙ্গগত বিভাগ প্রক্রিয়া অবৈধ হওয়ায় উভয়ের মধ্যে বৈসাদৃশ্যগত সম্পর্ক বিদ্যমান।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।