শেয়ারFacebookWhatsApp

ছক-১ এর বিভক্তিকরণ প্রক্রিয়া কি সঠিক? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ছক-১ এ বিভাজন প্রক্রিয়াটি যৌক্তিক বিভাগের আলোকে সঠিক। কেননা এখানে যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থ বিশ্লেষণ করে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। তাই বলা যায়, একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। উদ্দীপকের ছক-১ এ 'মানুষ' নামক শ্রেণিবাচক পদটিকে 'সৎ মানুষ' ও 'অসৎ মানুষ' এই দুটি উপজাতিতে বিন্যস্ত করা হয়েছে। 'মানুষ' শ্রেণিবাচক পদটির যে ব্যক্ত্যর্থ বিভক্ত উপজাতিদ্বয়ের (সৎ মানুষ ও অসৎ মানুষ) ব্যক্ত্যর্থের সমান। অর্থাৎ, মূল জাতি ও বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান। এছাড়া এখানে মাত্র একটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। যার কারণে বিভক্ত উপজাতিগুলো পরস্পর পৃথক রয়েছে। এছাড়া এখানে যৌক্তিক বিভাগের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে। তাই ছক-১ এর বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যবইয়ের আলোকে সঠিক বিভাগ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ছক-১ এর বিভক্তিকরণ প্রক্রিয়া কি সঠিক? ব্যাখ্যা কর।

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

যখন একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয় তখন তাই হলো যৌক্তিক বিভাগ।

উত্তর

একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে থাকে। যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী একই সময়ে একটিমাত্র মূলনীতি গ্রহণ করতে হয়। যদি কোনো কারণে একই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয় তাহলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। যেমন— একই সাথে সততা, রং এবং শিক্ষার ভিত্তিতে মানুষকে সৎ, ফর্সা ও শিক্ষিত এ তিন শ্রেণিতে ভাগ করলে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে।

উত্তর

উদ্দীপকের ছক-১ এ বিভাজন প্রক্রিয়াটি যৌক্তিক বিভাগের আলোকে সঠিক। কেননা এখানে যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থ বিশ্লেষণ করে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। তাই বলা যায়, একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। উদ্দীপকের ছক-১ এ 'মানুষ' নামক শ্রেণিবাচক পদটিকে 'সৎ মানুষ' ও 'অসৎ মানুষ' এই দুটি উপজাতিতে বিন্যস্ত করা হয়েছে। 'মানুষ' শ্রেণিবাচক পদটির যে ব্যক্ত্যর্থ বিভক্ত উপজাতিদ্বয়ের (সৎ মানুষ ও অসৎ মানুষ) ব্যক্ত্যর্থের সমান। অর্থাৎ, মূল জাতি ও বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান। এছাড়া এখানে মাত্র একটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। যার কারণে বিভক্ত উপজাতিগুলো পরস্পর পৃথক রয়েছে। এছাড়া এখানে যৌক্তিক বিভাগের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে। তাই ছক-১ এর বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যবইয়ের আলোকে সঠিক বিভাগ।

উত্তর

'ছক-১' এর মাধ্যমে যৌক্তিক বিভাগ এবং ছক-২' এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগের ধারণার প্রতিফলন ঘটেছে। আর দ্বিকোটিক বিভাগ আকারগতভাবে সঠিক প্রক্রিয়া হলেও যৌক্তিক বিভাগ বেশি যৌক্তিক। 'ছক-১' এ 'মানুষ' পদটিকে 'সৎ মানুষ' ও 'অসৎ মানুষ' এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ মিলিতভাবে সৎ মানুষ ও অসৎ মানুষ পদের ব্যক্ত্যর্থের সমান। তাই 'ছক-১' এর মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। আবার, 'ছক-২' এ 'ছাত্র' পদটিকে দ্বিকোটিক বিভাগের প্রক্রিয়া অনুসরণ করে ভাগ করা হয়েছে। তাই 'ছক- ২'-এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগে একটি পদের সংখ্যাগত দিক বা ব্যত্যর্থের বিশ্লেষণ করা হয়। এখানে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে একটি মূলনীতির ভিত্তিতে ভাগ করা হয়। যৌক্তিক বিভাগের জন্য একটি পদের ব্যক্ত্যর্থ সম্পর্কে জ্ঞান থাকতে হয়। যৌক্তিক বিভাগের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার জন্য ঐ নিয়মগুলো সম্পর্কে জানতে হয়। যৌক্তিক বিভাগের মাধ্যমে জাতি ও উপজাতির মধ্যকার পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আমরা জানতে পারি। যৌক্তিক বিভাগ সংজ্ঞা প্রদানেও সহায়ক ভূমিকা পালন করে। বিশেষ কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণী সম্পর্কে ধারণা নেওয়ার ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সহায়তা করে। কেননা যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাগ করা যায় না। এছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ প্রয়োজনীয়। কেননা বিজ্ঞানের সকল শাখাই কোনো না কোনোভাবে বিভাগায়ন প্রক্রিয়ার সাথে জড়িত। অন্যদিকে, দ্বিকোটিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিকে আকারগতভাবে কেবল দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়। যৌক্তিক বিভাগের মতো বিভিন্ন নিয়মকানুন ও পদ্ধতি এখানে দরকার হয় না। তাই বলা যায়, 'ছক-১' 'ছক-২'-এর চেয়ে বেশি যৌক্তিক।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।