উদ্দীপকের ছক-১ ও ২ এর বিভাজন প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণপূর্বক মতামত দাও
উত্তর: 'ছক-১' এর মাধ্যমে যৌক্তিক বিভাগ এবং ছক-২' এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগের ধারণার প্রতিফলন ঘটেছে। আর দ্বিকোটিক বিভাগ আকারগতভাবে সঠিক প্রক্রিয়া হলেও যৌক্তিক বিভাগ বেশি যৌক্তিক। 'ছক-১' এ 'মানুষ' পদটিকে 'সৎ মানুষ' ও 'অসৎ মানুষ' এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ মিলিতভাবে সৎ মানুষ ও অসৎ মানুষ পদের ব্যক্ত্যর্থের সমান। তাই 'ছক-১' এর মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। আবার, 'ছক-২' এ 'ছাত্র' পদটিকে দ্বিকোটিক বিভাগের প্রক্রিয়া অনুসরণ করে ভাগ করা হয়েছে। তাই 'ছক- ২'-এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগে একটি পদের সংখ্যাগত দিক বা ব্যত্যর্থের বিশ্লেষণ করা হয়। এখানে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে একটি মূলনীতির ভিত্তিতে ভাগ করা হয়। যৌক্তিক বিভাগের জন্য একটি পদের ব্যক্ত্যর্থ সম্পর্কে জ্ঞান থাকতে হয়। যৌক্তিক বিভাগের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার জন্য ঐ নিয়মগুলো সম্পর্কে জানতে হয়। যৌক্তিক বিভাগের মাধ্যমে জাতি ও উপজাতির মধ্যকার পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আমরা জানতে পারি। যৌক্তিক বিভাগ সংজ্ঞা প্রদানেও সহায়ক ভূমিকা পালন করে। বিশেষ কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণী সম্পর্কে ধারণা নেওয়ার ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সহায়তা করে। কেননা যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাগ করা যায় না। এছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ প্রয়োজনীয়। কেননা বিজ্ঞানের সকল শাখাই কোনো না কোনোভাবে বিভাগায়ন প্রক্রিয়ার সাথে জড়িত। অন্যদিকে, দ্বিকোটিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিকে আকারগতভাবে কেবল দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়। যৌক্তিক বিভাগের মতো বিভিন্ন নিয়মকানুন ও পদ্ধতি এখানে দরকার হয় না। তাই বলা যায়, 'ছক-১' 'ছক-২'-এর চেয়ে বেশি যৌক্তিক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ছক-১ ও ২ এর বিভাজন প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণপূর্বক ম…
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর