উদ্দীপকে কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে যৌক্তিক বিভাগের প্রতিফলন ঘটেছে। যৌক্তিক বিভাগে শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি মূলনীতি অনুসরণ করা হয়। অর্থাৎ একটি মূলসূত্র বা নীতির ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যেমন- 'জীব' একটি জাতিবাচক বা শ্রেণিবাচক পদ। এ পদকে 'বুদ্ধিবৃত্তি' নামক মূলনীতির ভিত্তিতে 'মানুষ' ও 'অন্যান্য প্রাণী' এ দুটি উপজাতিতে বা উপশ্রেণিতে ভাগ করা যায়। এরূপ বিভক্তকরণ প্রক্রিয়াই হলো যৌক্তিক বিভাগ। অনুরূপ বিভক্তকরণ প্রক্রিয়া উদ্দীপকে পরিলক্ষিত হয়। উদ্দীপকে 'লিঙ্গ' মূলনীতি ধরে কয়েদিকে পুরুষ কয়েদি' ও মহিলা কয়েদি হিসেবে ভাগ করা হয়েছে। এরপর 'দণ্ডপ্রাপ্তি' মূলনীতির ভিত্তিতে পুরুষ কয়েদিকে সাধারণ কারাদণ্ডপ্রাপ্ত পুরুষ কয়েদি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত পুরুষ কয়েদি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুরুষ, কয়েদিতে ভাগ করা হয়েছে। এখানে একই সময় একটি মূলনীতির ভিত্তিতে একটি শ্রেণিবাচক পদের বিভাগ প্রক্রিয়া সম্পন্ন করায় যৌক্তিক বিভাগ প্রকাশ পেয়েছে। বলা যায়, উদ্দীপকের বিভাগটি হলো যৌক্তিক বিভাগ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর