শেয়ারFacebookWhatsApp

ছক-২ ও ছক-৩ এর মধ্যে কোনটিতে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে? বিশ্লেষণ কর।

উত্তর: ছক-২ ও ছক-৩ এর মধ্যে ছক-৩ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের ছক-২ এ 'মোটর গাড়ি' পদের যৌক্তিক বিভাগ সঠিক নয়। কেননা এখানে একইসাথে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। আমরা জানি, যৌক্তিক বিভাগে একটি মাত্র মূলনীতি অনুসরণ করে কোনো পদকে বিভাজন করতে হয়। কিন্তু উদ্দীপকের ছক-২ এ 'মোটরগাড়ি' পদটিকে একাধিক মূলনীতি যেমন- বাস, ট্রাক, চার চাকার গাড়ি, ছয় চাকার গাড়ি ইত্যাদি অনুসরণ করে বিভাগ করা হয়েছে। যার ফলে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই উদ্দীপকের চিত্রে যৌক্তিক বিভাগ সঠিক হয়নি। উদ্দীপকের ছক-৩ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে মূল জাতির ব্যার্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যস্তার্থ অনেক কম। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্তার্থের বিশ্লেষণ। কোনো একটি শ্রেণিবাচক পদের যে বাস্ত্যর্থ রয়েছে, যৌক্তিক বিভাগে সেই ব্যস্তার্থকে বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। যৌক্তিক বিভাগের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যা কোনো পদের বিভাগ করার সময় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক বিভাগের এই নিয়ম অমান্য করে কোনো পদের' যৌক্তিক বিভাগ করলে দুই প্রকার অনুপপত্তি ঘটে। যার মধ্যে একটি হলো অব্যাপক বিভাগ অনুপপত্তি। যখন কোনো পদের যৌক্তিক বিভাগে বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ কম হয় তখন অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের ছক-৩ এ দেখা যাচ্ছে, 'ত্রিভুজ' পদটিকে 'সমবাহু' ও 'বিষমবাহু' এ দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। এখানে পদের ব্যস্তার্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ অনেক কম। অর্থাৎ, ছক-৩ এ যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অমান্য করা হয়েছে। এ কারণে ছক-৩ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ছক-২ ও ছক-৩ এর মধ্যে কোনটিতে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে? বিশ্লেষ…

Dhaka · 2024

উত্তর

যে বিভাগ প্রক্রিয়ায় কোনো জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তাকে দ্বিকোটিক বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগে কোনো একটি জাতি বা শ্রেণিবাচক পদের ব্যস্তার্থের বিশ্লেষণ করা হয়। আর এক্ষেত্রে একই সময়ে মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়। যদি একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করা হয় তাহলে উপজাতিগুলোর একটি অন্যটির সাথে মিশে যায়। ফলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়ে যায়। তাই যৌক্তিক বিভাগে একাধিক নীতি অনুসরণ করা হয় না।

উত্তর

উদ্দীপকের ছক-১ এর বিভাজন প্রক্রিয়াটি যথাযথ নয়। কেননা এখানে বিভাগের ক্ষেত্রে মধ্যবর্তী স্তরকে বাদ দিয়ে বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগ কোনো একটি পদের ব্য্যর্থ বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুযায়ী কোনো জাতিকে বিন্যস্ত করার ক্ষেত্রে অবশ্যই তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ বিভাজনের ক্ষেত্রে কোনো জাতির সঙ্গে বিভক্ত উপজাতিগুলোর মধ্যে কোনো দূরত্ব থাকবে না। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ, কোনো জাতির বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের ছক-১ এ 'জীব' জাতিকে 'সভ্য মানুষ' ও 'অসভ্য মানুষ' এই দুটি উপজাতিতে ভাগ করা হয়েছে। এখানে 'সভ্য ও অসভ্য' এই দুটি শ্রেণি মানুষের ওপর প্রযোজ্য। তাই এখানে মধ্যবর্তী একটি স্তরকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু ছক-১ এর বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী একটি স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করা হয়েছে, তাই এখানে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। অতএব, ছক-১ এর বিভাজনে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটায় বিভাজনটি যথাযথ হয়নি।

উত্তর

ছক-২ ও ছক-৩ এর মধ্যে ছক-৩ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের ছক-২ এ 'মোটর গাড়ি' পদের যৌক্তিক বিভাগ সঠিক নয়। কেননা এখানে একইসাথে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। আমরা জানি, যৌক্তিক বিভাগে একটি মাত্র মূলনীতি অনুসরণ করে কোনো পদকে বিভাজন করতে হয়। কিন্তু উদ্দীপকের ছক-২ এ 'মোটরগাড়ি' পদটিকে একাধিক মূলনীতি যেমন- বাস, ট্রাক, চার চাকার গাড়ি, ছয় চাকার গাড়ি ইত্যাদি অনুসরণ করে বিভাগ করা হয়েছে। যার ফলে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই উদ্দীপকের চিত্রে যৌক্তিক বিভাগ সঠিক হয়নি। উদ্দীপকের ছক-৩ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে মূল জাতির ব্যার্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যস্তার্থ অনেক কম। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্তার্থের বিশ্লেষণ। কোনো একটি শ্রেণিবাচক পদের যে বাস্ত্যর্থ রয়েছে, যৌক্তিক বিভাগে সেই ব্যস্তার্থকে বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। যৌক্তিক বিভাগের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যা কোনো পদের বিভাগ করার সময় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক বিভাগের এই নিয়ম অমান্য করে কোনো পদের' যৌক্তিক বিভাগ করলে দুই প্রকার অনুপপত্তি ঘটে। যার মধ্যে একটি হলো অব্যাপক বিভাগ অনুপপত্তি। যখন কোনো পদের যৌক্তিক বিভাগে বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ কম হয় তখন অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের ছক-৩ এ দেখা যাচ্ছে, 'ত্রিভুজ' পদটিকে 'সমবাহু' ও 'বিষমবাহু' এ দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। এখানে পদের ব্যস্তার্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ অনেক কম। অর্থাৎ, ছক-৩ এ যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অমান্য করা হয়েছে। এ কারণে ছক-৩ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।