দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের কোন নিয়ম লঙ্ঘন হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে একটির পরিবর্তে তিনটি মূলমূত্র অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে একটি জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত নিম্নতর উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে যৌক্তিক বিভাগ করতে কয়েকটি নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ না করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয় অর্থাৎ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম হলো কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময় একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হয়। একের অধিক নয়। কোনো পদের যৌক্তিক বিভাগ 'করার সময় এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ একই সময় একাধিক মূলনীতি অনুসরণ করলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মানুষ পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে সভ্যতা, সততা, শিক্ষা- এই তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। যেহেতু দৃশ্যকল্প-১ এ একটির পরিবর্তে একাধিক মূলনীতিতে প্রয়োগ করা হয়েছে, তাই এখানে বিভাগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়েছে। যাকে যৌক্তিক বিভাগে সংকর বিভাগ অনুপপত্তি নামে অভিহিত করা হয়েছে। অর্থাৎ দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করার ফলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের কোন নিয়ম লঙ্ঘন হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর