শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত বিষয়গুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে গুণগত বিভাগ ও দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে অঙ্গগত বিভাগ অনুপপত্তি নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগ এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে নয়। আর এই বিভাজন প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের ১ম নিয়ম হলো- "যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সর্বদা একটি শ্রেণি বা জাতিকে বিভক্ত করতে হবে। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়।" এ নিয়ম অমান্য করে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অংশে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। ১. গুণগত বিভাগ অনুপপত্তি কোনো বিশিষ্ট বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করাকে বলে গুণগত বিভাগ অনুপপত্তি। উদাহরণস্বরূপ, বাতাবি লেবুকে তার বর্ণ, গন্ধ, স্বাদ, আকার ইত্যাদিতে ভাগ করা হলে তাকে গুণগত বিভাগ বলে। যে বিষয়টি সবসময় মনে রাখতে হবে সেটি হচ্ছে, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে শুধু বিভাজ্য পদ শ্রেণিবাচক হবে না। যদি এ নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটবে। ২. অঙ্গগত বিভাগ অনুপপত্তি যখন জাতি ও শ্রেণির পরিবর্তে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গসমূহকে ভাগ করা হয় সেক্ষেত্রে অঙ্গগত বিভাগ নামক দোষ বা অনুপপত্তি ঘটবে। উদাহরণস্বরূপ, কোনো উদ্ভিদকে তার শাখা, কাণ্ড, মূল ইত্যাদি বিভিন্ন অঙ্গে ভাগ করা হলে অঙ্গগত বিভাগ দোষ বা অনুপপত্তি ঘটবে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ করিম চাচাকে তার গুণের ভিত্তিতে শিক্ষিত, সৎ, সুখী ও ধার্মিক হিসেবে ভাগ করা হয়েছে। কিন্তু যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম হলো কোনো জাতি বা শ্রেণিকে বিভক্ত করতে হবে। কিন্তু এখানে একজন ব্যক্তিকে তার গুণসমূহে ভাগ করার কারণে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে দৃশ্যকল্প-৩ এ মাধ্যমেও যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করে একটি পশুকে তার পা, চোখ, কান, নাক এবং মুখ ইত্যাদি বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয়েছে। তাই দৃশ্যকল্প-৩ এ অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ যথাক্রমে গুণগত ও অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। উভয় বিভাগই যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করেছে বিধায় বিভাগগুলো ত্রুটিপূর্ণ হয়েছে, যা যৌক্তিক বিভাগে গ্রহণযোগ্য নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত বিষয়গুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: দৃশ্যকল্প-২: করিম চাচার মহল্লায় বসবাসকারী মানুষের মধ্যে তিনি হলেন শিক্ষিত, সৎ, সুখী এবং ধার্মিক ব্যক্তি। দৃশ্যকল্প-৩: বাংলাদেশের জাতীয় পশুর পা, চোখ, কান, নাক এবং মুখ রয়েছে।

Dhaka · 2024

উত্তর

ককোনো একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে একটি উচ্চতর জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর জাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। তাই যৌক্তিক বিভাগের মাধ্যমে কোনো পদের ব্যক্ত্যর্থ সম্পর্কে ভালোভাবে জানা যায়। যৌক্তিক বিভাগের মাধ্যমে কোনো একটি জাতির মধ্যে কোন কোন উপজাতি বিদ্যমান রয়েছে সেটি জানা যায়। জাতি ও উপজাতির মধ্যকার সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে যৌক্তিক বিভাগের জ্ঞান আমাদের সাহায্য করে। তাই বিভিন্ন কারণে যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা রয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে একটির পরিবর্তে তিনটি মূলমূত্র অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে একটি জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত নিম্নতর উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে যৌক্তিক বিভাগ করতে কয়েকটি নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ না করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয় অর্থাৎ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম হলো কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময় একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হয়। একের অধিক নয়। কোনো পদের যৌক্তিক বিভাগ 'করার সময় এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ একই সময় একাধিক মূলনীতি অনুসরণ করলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মানুষ পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে সভ্যতা, সততা, শিক্ষা- এই তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। যেহেতু দৃশ্যকল্প-১ এ একটির পরিবর্তে একাধিক মূলনীতিতে প্রয়োগ করা হয়েছে, তাই এখানে বিভাগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়েছে। যাকে যৌক্তিক বিভাগে সংকর বিভাগ অনুপপত্তি নামে অভিহিত করা হয়েছে। অর্থাৎ দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করার ফলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে গুণগত বিভাগ ও দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে অঙ্গগত বিভাগ অনুপপত্তি নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগ এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে নয়। আর এই বিভাজন প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের ১ম নিয়ম হলো- "যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সর্বদা একটি শ্রেণি বা জাতিকে বিভক্ত করতে হবে। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়।" এ নিয়ম অমান্য করে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অংশে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। ১. গুণগত বিভাগ অনুপপত্তি কোনো বিশিষ্ট বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করাকে বলে গুণগত বিভাগ অনুপপত্তি। উদাহরণস্বরূপ, বাতাবি লেবুকে তার বর্ণ, গন্ধ, স্বাদ, আকার ইত্যাদিতে ভাগ করা হলে তাকে গুণগত বিভাগ বলে। যে বিষয়টি সবসময় মনে রাখতে হবে সেটি হচ্ছে, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে শুধু বিভাজ্য পদ শ্রেণিবাচক হবে না। যদি এ নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটবে। ২. অঙ্গগত বিভাগ অনুপপত্তি যখন জাতি ও শ্রেণির পরিবর্তে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গসমূহকে ভাগ করা হয় সেক্ষেত্রে অঙ্গগত বিভাগ নামক দোষ বা অনুপপত্তি ঘটবে। উদাহরণস্বরূপ, কোনো উদ্ভিদকে তার শাখা, কাণ্ড, মূল ইত্যাদি বিভিন্ন অঙ্গে ভাগ করা হলে অঙ্গগত বিভাগ দোষ বা অনুপপত্তি ঘটবে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ করিম চাচাকে তার গুণের ভিত্তিতে শিক্ষিত, সৎ, সুখী ও ধার্মিক হিসেবে ভাগ করা হয়েছে। কিন্তু যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম হলো কোনো জাতি বা শ্রেণিকে বিভক্ত করতে হবে। কিন্তু এখানে একজন ব্যক্তিকে তার গুণসমূহে ভাগ করার কারণে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে দৃশ্যকল্প-৩ এ মাধ্যমেও যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করে একটি পশুকে তার পা, চোখ, কান, নাক এবং মুখ ইত্যাদি বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয়েছে। তাই দৃশ্যকল্প-৩ এ অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ যথাক্রমে গুণগত ও অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। উভয় বিভাগই যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করেছে বিধায় বিভাগগুলো ত্রুটিপূর্ণ হয়েছে, যা যৌক্তিক বিভাগে গ্রহণযোগ্য নয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।