ছক-১ এ যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে নিয়মসহ ব্যাখ্যা কর ।
উত্তর: 'ছক-১'-এর যৌক্তিক বিভাগে 'জীব' জাতিকে তার নিকটতম উপজাতিতে ভাগ করা হয়নি। তাই এখানে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা হয়। আর যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী (ষষ্ঠ নিয়ম) প্রতিটি জাতিকে আর নিকটতম উপজাতিতে ভাগ করতে হয়। যদি যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে কোনো জাতি বা শ্রেণিকে মধ্যবর্তী কোনো স্তর বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করা হয় তাহলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি বলে। ছক-১'-এ যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে মধ্যবর্তী একটি স্তর বাদ দিয়ে বিভাগ করা হয়েছে তাই 'ছক-১'-এর যৌক্তিক বিভাগে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে নিয়মসহ…
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর