ছক-২ কে ছক-৩ এর প্রেক্ষিতে তুলনামুলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছক-২ এর মাধ্যমে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে একটির পরিবর্তে ৩টি মূলসূত্র ব্যবহার করা হয়েছে। আর ছক-৩ এর মাধ্যমে সঠিক যৌক্তিক বিভাগের নির্দেশ রয়েছে। বিভিন্ন মূলসূত্র অনুসারে একই জাতিবাচক পদের নানা ধরনের বিভাগ হতে পারে। কিন্তু কোনো জাতিবাচক পদের ক্ষেত্রে তার অন্তর্গত উপজাতিসমূহে বিভক্ত করতে হলে একই সময়ে একটি মাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী যৌক্তিক বিভাগের মূলসূত্র একই সময় একটি মাত্র হবে। এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ একই সাথে একাধিকগুলোকে মূলসূত্র হিসেবে গ্রহণ করলে বিভাগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়। ফলে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের ছক-২ এ মানুষ জাতিকে সততা, অসততা, শিক্ষা তিনটি মূলসূত্র ধরে যে বিভাগ করা হয়েছে তাতে বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই এতে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের ছক-৩ এর মাধ্যমে মানুষ জাতিকে সততা নামক মূলনীতির ভিত্তিতে 'সৎ মানুষ ও অসৎ মানুষ' এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। আর এর মাধ্যমে যৌক্তিক বিভাগের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিকে কোনো একটি মূলনীতির ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগ হলো একটি পদের জাত্যর্থ বা পরিমাণগত দিকে বিশ্লেষণ যৌক্তিক বিভাগের জন্য কতগুলো নিয়ম সঠিকভাবে পালন করতে হয়। উদ্দীপকে ছক-৩ এ নিয়মের ভিত্তিতে বিভাগ প্রক্রিয়া সম্পন্ন করায় একটি যথার্থ যৌক্তিক বিভাগ হিসেবে বিবেচিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-২ কে ছক-৩ এর প্রেক্ষিতে তুলনামুলক বিশ্লেষণ কর।
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর