দৃষ্টান্ত-২-এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের 'দৃষ্টান্ত-২'-এ সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করা হয়েছে । কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে একটি নীতির ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের দ্বারা একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কতকগুলো নিয়ম আছে। কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে মাত্র একটি মূলনীতি অনুসরণ করা যায়, একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ, একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-২'-এ 'বই' পদটিকে ভাগ করার ক্ষেত্রে একই সময়ে তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে । অর্থাৎ, এখানে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। যেহেতু 'দৃষ্টান্ত-২'-এ যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একের অধিক মূলনীতি অনুসরণ করা হয়েছে, তাই 'দৃষ্টান্ত-২'-এ সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২-এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা কর
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর