দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-৩-এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে তুলনা কর।
উত্তর: 'দৃষ্টান্ত-১'-এর মাধ্যমে যৌক্তিক বিভাগ এবং দৃষ্টান্ত-৩'-এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। এ দুই প্রকার বিভাগে ব্যক্ত্যর্থের বিশ্লেষণ হলেও এখানে প্রকৃতিগত ভিন্নতা আছে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ 'পুষ্প' নামক মূলনীতির ভিত্তিতে 'বৃক্ষ' পদটিকে 'সপুষ্পক' ও 'অপুষ্পক'— এ দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। তাই 'দৃষ্টান্ত-১'-এর মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। কেননা কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে একটি মূলনীতির ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ তাই কোনো একটি পদের ব্যক্ত্যর্থ সম্পর্কে যৌক্তিক বিভাগের মাধ্যমে ভালোভাবে জানা যায়। একটি জাতির বিভিন্ন উপজাতি এবং এদের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে যৌক্তিক বিভাগ দ্বারা ভালোভাবে জানা যায়। যৌক্তিক বিভাগ সংজ্ঞা নির্ণয়ে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া বৈজ্ঞানিক গবেষণার জন্যও যৌক্তিক বিভাগ বিশেষভাবে প্রয়োজনীয় । অপরপক্ষে, 'দৃষ্টান্ত-৩'-এ 'প্রাণী' পদটিকে আকারগতভাবে পরস্পর বিরুদ্ধ (গরু ও অগরু) দুটি উপজাতিতে ভাগ করা হয়েছে। তাই 'দৃষ্টান্ত- ৩' দ্বারা দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। কেননা যে প্রক্রিয়ায় কোনো একটি জাতিকে আকারগতভাবে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয় তাকে দ্বিকোটিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া হওয়ায় কোনো বাস্তব অভিজ্ঞতা ছাড়াই এখানে একটি পদকে ভাগ করা যায়। দ্বিকোটিক বিভাগ প্রয়োগ করার জন্য কোনো নিয়মের প্রয়োজন হয় না। তাই এখানে নিয়ম লঙ্ঘন বা অনুপপত্তির তেমন কোনো আশঙ্কা থাকে না। তবে এটি আকারগত প্রক্রিয়া বিধায় এর বস্তুগত দিকটি দুর্বল । এখানে কোনো জাতির উপাজাতিগুলোর উল্লেখ করা হয় না । এছাড়া দ্বিকোটিক বিভাগকে অনেকে অনির্দিষ্ট ও একটি দীর্ঘ প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-৩-এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে তুলনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর