উদ্দীপকের চিত্র-১ তোমার পাঠ্যবইয়ের যে ধারণাকে নির্দেশ করেছে তার সীমাবদ্ধতা লেখ।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এ পাঠ্যবইয়ের দ্বিকোটিকে বিভাগকে নির্দেশ করেছে। দ্বিকোটিকে বিভাগের সীমাবদ্ধতা নিম্নরূপ- কোনো একটি গ্রহণযোগ্য সূত্র বা নীতির ওপর ভিত্তি করে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভাগ করার প্রক্রিয়াকে বলে যৌক্তিক বিভাগ। কোনো পদের যৌক্তিক বিভাগ করার জন্য কতগুলো নিয়মকানুন সম্পর্কে জ্ঞান থাকতে হয়। আবার কোনো জাতি বা শ্রেণিকে ভাগ করার জন্য অনেক বাস্তব জ্ঞানের প্রয়োজন হয়। এ অসুবিধা দূর করার জন্য যুক্তিবিদগণ একটি সহজ উপায় আবিষ্কার করেছে, যা দ্বিকোটিক বিভাগ নামে পরিচিত। দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে তেমন কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। এখানে একটি শ্রেণিকে তার অন্তর্গত এমন দুটি বিরুদ্ধ পদ সংবলিত উপশ্রেণিতে ভাগ করা বোঝায় যে দুটি উপশ্রেণির একটিতে একটি বিশেষ গুণ বর্তমান এবং অন্যটাতে সেগুণটি অনুপস্থিত। অর্থাৎ উপশ্রেণির একটি সবসময় সদর্থক বা ইতিবাচক পদ হয়, অন্যটি হয় নঞর্থক বা নেতিবাচক। কিন্তু অনেক ক্ষেত্রে একটি জাতিকে তার বিরুদ্ধ উপজাতিতে ভাগ করার ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখিন হতে হয়। সেগুলোকে বলে দ্বিকোটিক বিভাগের সীমাবদ্ধতা সেগুলো হলো- ১. দ্বিকোটিক বিভাগের নেতিবাচক পদটি একটি অসীম পদ। তাই একে বিভাজন করা যায় না। ২. এটি একটি অনির্দিষ্ট দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। এ প্রক্রিয়া পরস্পর দুটি বিরুদ্ধ শব্দ বিভাগ করতে করতে কোথায় গিয়ে শেষ হবে বলা যায় না । ৩. দ্বিকোটিক বিভাগের নেতিবাচক পদটির কিছু কিছু ক্ষেত্রে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না । ৪. দ্বিকোটিক বিভাগে বিভাজন প্রক্রিয়া সত্যতা যাচাইয়ের কোনো নিয়ম বা সুযোগ নেই । ৫. যে কেউ এ বিভাজন প্রক্রিয়া করতে পারে। তাই এর কোনো বৈজ্ঞানকি মূল্য নেই ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-১ তোমার পাঠ্যবইয়ের যে ধারণাকে নির্দেশ করেছে তার সী…
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর