উদ্দীপকে যৌক্তিক বিভাগের আলোকে দোয়েলের বক্তব্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যৌক্তিক বিভাগের আলোকে দোয়েল এর বক্তব্য যথার্থ হয়েছে। কেননা দোয়েল যৌক্তিক বিভগের দ্বিতীয় নিয়ম অনুসরণ করে যৌক্তিক বিভাগ করেছে । কোনো একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে একটি জাতি বা উচ্চতর শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর উপশ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় যৌক্তিক বিভাগ। একটি বৃহত্তম শ্রেণিকে তার অন্তর্গত ক্ষুদ্রতম শ্রেণিতে অথবা একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত করাই হচ্ছে যৌক্তিক বিভাগের মুখ্য বিষয়। যৌক্তিক বিভাজন প্রক্রিয়ায় সবসময়ই একটিমাত্র মূলনীতি অনুসরণ করতে হয়। এজন্য যৌক্তিক বিভাগের যথার্থতা নির্ভর করে মূলত একটি মাত্র নীতি নামক বিভাগের ওপর। অর্থাৎ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম হলো যৌক্তিক বিভাগের মূলসূত্র একই সময়, একটি মাত্র হবে, একের অধিক নয়। উদ্দীপকের দোয়েল ও তার বক্তব্যে অনুসরণ করেছে। কেননা দোয়েল ফলকে মুলনীতি হিসেবে বিবেচনা করে গাছ 'ফলযুক্ত ও ফলবিহীন' এ দুই ভাগে ভাগ করেছে। যেহেতু দোয়েল যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে বিভাগ করেছে তাই তার যৌক্তিক বিভাগ সঠিক হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যৌক্তিক বিভাগের আলোকে দোয়েলের বক্তব্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর