উদ্দীপকে কোয়েলের বক্তব্য যৌক্তিক বিভাগের নিয়ম ও অনুপপত্তি অনুযায়ী বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে কোয়েলের বক্তব্য যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী সঠিক নয়। কেননা কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক করতে হলে একই সময় একটি মাত্র মূলনীতি অনুসরণ করে বিভাগ করতে হয়। কোয়েলের বক্তব্যে এ নিয়ম লঙ্ঘন করা হয়েছে তাই তার বক্তব্যে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। কোনো জিনিসকে বিভিন্ন অংশে বিভক্ত করার নামই বিভাগ। কিন্তু যৌক্তিক বিভাগ হলো কোনো বিষয় বা বস্তুকে একটি বিশেষ অর্থে ভাগ। কোনো একটি বৃহত্তম শ্রেণি বা জাতিকে তার অন্তর্গত নিকটতম উপশ্রেণি বা উপজাতিতে বিভক্ত করারই হচ্ছে যৌক্তিক বিভাগের মুখ্য বিষয়। যৌক্তিক বিভাজন প্রক্রিয়া সবসময়ই একটি মূল নীতির ভিত্তিতে সম্পন্ন হয়। তাই যৌক্তিক বিভাগের যথার্থতা নির্ভর করে মূলত একটি মাত্র নীতির ওপর। অর্থাৎ যৌক্তিক বিভাগের ২য় নিয়মানুযায়ী যৌক্তিক বিভাগের মূলসূত্র একই সময়ে একটি মাত্র হবে। একই সাথে একাধিক গুণকে মূলসূত্র হিসেবে গ্রহণ করে কোনো শ্রেণি বা জাতিকে বিভাগ করলে বিভাগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়। যাকে সংকর বিভাগ অনুপপত্তি বলে অভিহিত করা হয়। উদ্দীপকের কোয়েল তার বক্তব্যে গাছকে ফল এবং পাতা এই দুটিকে মূলসূত্র হিসেবে গ্রহণ করে গাছের শ্রেণিবিভাগ করেছে, যা যৌক্তিক বিভাগের ২য় নিয়মের পরিপন্থি। ফলে এখানে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কোয়েলের বক্তব্যে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করায় এতে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোয়েলের বক্তব্য যৌক্তিক বিভাগের নিয়ম ও অনুপপত্তি অনুযায়…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর