দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত বিভাগের সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করো৷
উত্তর: দৃশ্যকল্প-১ এ দ্বিকোটিক বিভাগকে ইঙ্গিত করা হয়েছে। নিচে ইঙ্গিতকৃত দ্বিকোটিক বিভাগের সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করা হলো— কোন জাতিকে তার অন্তর্গত দু'টি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। এ বিভাগ প্রক্রিয়ার কিছু সুবিধা এবং অসুবিধা দুটোই লক্ষ করা যায়। দ্বিকোটিক বিভাগে উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণির ব্যক্ত্যর্থের সমান হয়। এ কারণে দ্বিকোটিক বিভাগে অব্যাপক ও অতিব্যাপক বিভাগ অনুপপত্তির আশঙ্কা থাকে না । এ ছাড়াও বিরোধ নিয়ম ও মধ্যম রহিত নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে এ বিভাগে সংকর ও পরস্পরাঙ্গী বিভাগ নামক অনুপপত্তি ঘটে না। বস্তুত দ্বিকোটিক রিভাগ একটি সহজ-সরল প্রক্রিয়া। এ পদ্ধতিতে জাতিবাচক পদটিকে শুধু হ্যাঁ-বাচক ও না-বাচক পদে বিভক্ত করতে হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মানুষকে 'সামাজিক' ও 'অসামাজিক' এবং সামাজিক মানুষকে আবার 'স্বাধীন' ও 'অস্বাধীন' অর্থাৎ হ্যাঁ-বাচক এবং না-বাচক হিসেবে দেখানো হয়েছে। তাই যেকোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো নিয়ম ছাড়াই এই বিভাগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। অন্যদিকে, দ্বিকোটিক বিভাগের কিছু অসুবিধা লক্ষ করা যায়। কারণ দ্বিকোটিক বিভাগে নঞর্থক পদ দিয়ে নির্দেশিত উপজাতি সম্পর্কে আমরা সুষ্ঠু জ্ঞান লাভ করতে পারি না। দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'অসামাজিক' এবং 'অস্বাধীন' পদ দিয়ে সুনির্দিষ্টভাবে মানুষ সম্পর্কে কিছুই বোঝানো হয় না। পাশাপাশি দ্বিকোটিক বিভাগের নেতিবাচক পদটি আসলে একটি সদর্থক পদের বিরুদ্ধ শব্দ, যা বাস্তব ঘটনাভিত্তিক নয়। আলোচনা শেষে বলা যায়, দ্বিকোটিক বিভাগ হলো পদের বিভক্তকরণের বিকল্প প্রক্রিয়া। দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও সীমিত পরিসরে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত বিভাগের সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করো৷
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর