দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা- করো।
উত্তর: দৃশ্যকল্প-১ সংকর বিভাগকে নির্দেশ করে। কেননা, এখানে একটিমাত্র মূলসূত্রের পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করা হয়েছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে যৌক্তিক বিভাগে সর্বদা একটি মাত্র মূলসূত্র অনুসরণ করতে হয়। এ নিয়ম লঙ্ঘন করে একাধিক মূলসূত্র গ্রহণ করলে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন- মানুষকে সৎ, বিদ্বান ও দীর্ঘকায় এভাবে বিভক্ত করলে এ অনুপপত্তি ঘটে। এখানে তিনটি মূলসূত্র গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। অনুরূপ দৃষ্টান্ত উদ্দীপকে দৃশ্যকল্প-১ এর বিভাজনেও লক্ষ করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'মানুষ' পদকে বিভাজন করতে গিয়ে সৎ, শিক্ষিত, অসৎ ও অশিক্ষিত এ বিভক্ত করা হয়েছে। এখানে দুইটি মূলসূত্র রয়েছে। যথা- সততা ও শিক্ষা। তাই দৃশ্যকল্প-১ এ বিভক্ত উপশ্রেণিগুলো একটির সাথে অন্যটি মিশে গেছে। এ কারণে দৃশ্যকল্প-১ এ সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা- করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর