উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-যৌক্তিক বিভাগে কোনো একটি পদের ব্যক্ত্যর্থ বা পরিমাণগত দিকের বিশ্লেষণ করা হয়। কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময়ে মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম অমান্য করে কোনো পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ' হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১' এ 'মানুষ' পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সাথে সততা, উচ্চতা এবং গায়ের রং- এই তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১' এর যৌক্তিক বিভাগে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।