দৃশ্যপটে জামানের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগকরা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এই! নিয়ম লঙ্ঘন করে কোনো একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে আইনগত বিভাগ অনুপপত্তি বলে।তেমনি উদ্দীপকের দৃশ্যপট-১ এ জামান একটি গাছকে তার শাখা, পাতা, মূল, কাণ্ড, ফুল ও ফলে ভাগ করেছে। তাই উদ্দীপকের দৃশ্যপটে যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।