দৃশ্যপট-১-এর বিভাগ প্রক্রিয়া যথাযথ নয়। কারণ এ বিভাগে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। অর্থাৎ এ ক্ষেত্রে মধ্যবর্তী স্তরকে বাদ দিয়ে বিভাগ করা হয়েছে।যৌক্তিক বিভাগ কোনো একটি পদের ব্যক্ত্যর্থ বিশ্লেষণ করা হয়। এ ক্ষেত্রে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুযায়ী কোনো জাতিকে বিভক্ত করার ক্ষেত্রে অবশ্যই তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে। মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ এক্ষেত্রে কোনো জাতির সঙ্গে বিভক্ত উপজাতিগুলোর মধ্যে কোনো দুরত্ব থাকবে না। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনো জাতির বিভাগ প্রক্রিয়ায় মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যপট-১-এ জীব জাতিকে 'সৎ' ও 'অসৎ' এ দুটি উপজাতিতে ভাগ করা হয়েছে। এখানে 'সৎ' ও 'অসৎ' এ দুটি শ্রেণি মানুষের ওপর প্রযোজ্য। অর্থাৎ এখানে জীব এবং মানুষের মধ্যবর্তী স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করা হয়েছে। তাই এখানে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। সুতরাং দেখা যাচ্ছে, দৃশ্যপট-১-এর বিভাগ প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম লঙ্ঘিত হয়েছে। অর্থাৎ জীব জাতিকে তার নিকটতম উপজাতিতে বিভক্ত না করে মানুষ জাতিকে বিভক্ত করায় উল্লম্ফন -বিভাগ অনুপপত্তি বা বিভাগ প্রক্রিয়ায় যথাযথ হয়েছে।