শেয়ারFacebookWhatsApp

সংকর বিভাগ অনুপপত্তি কখন ঘটে?

উত্তর: যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যৌক্তিক বিভাগের নিয়মগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ম হলো- যৌক্তিক বিভাগে একই সময়ে একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যদি যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একের অধিক মূলনীতি অনুসরণ করা হয় তাহলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি -বলে। তাই যৌক্তিক বিভাগে একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে থাকে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সংকর বিভাগ অনুপপত্তি কখন ঘটে?

উদ্দীপক

তিন বন্ধুর মধ্যে ত্রিভুজের শ্রেণিবিভাগ নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম বন্ধু ত্রিভুজকে সমবাহু ও সমদ্বিবাহু এই দুই ভাগে ভাগ করল। দ্বিতীয় বন্ধু ত্রিভুজকে সমদ্বিবাহু, সমবাহু, বিষমবাহু ও বর্গক্ষেত্রে ভাগ করল। তৃতীয় বন্ধু বলল, কোনো পদকে ভাগ করতে হলে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়।

Mymensingh · 2023

উত্তর

কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করাকে অঙ্গগত বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যৌক্তিক বিভাগের নিয়মগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ম হলো- যৌক্তিক বিভাগে একই সময়ে একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যদি যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একের অধিক মূলনীতি অনুসরণ করা হয় তাহলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি -বলে। তাই যৌক্তিক বিভাগে একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে থাকে।

উত্তর

প্রথম বন্ধুর বক্তব্যে অব্যাপক বিভাগ এবং দ্বিতীয় বন্ধুর বক্তব্যে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো-যৌক্তিক বিভাগ হলো কোনো একটি শ্রেণিবাচক পদের যে ব্যক্ত্যর্থ রয়েছে যৌক্তিক বিভাগে সেই ব্যক্ত্যর্থকে বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিরা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী বিভক্ত উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে অর্থাৎ মূল শ্রেণিটিকে যেসব উপশ্রেণিতে ভাগ করা হয় তাদের সকলের একত্রিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। তা না হলে বিভাগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ হবে। যদি উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্তার্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে কম হয় তাহলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটবে। অর্থাৎ যৌক্তিক বিভাগে কোনো উপশ্রেণি যদি বাদ পড়ে যায় তাহলে শ্রেণির ব্যক্ত্যর্থ সমান হবে না এবং অব্যাপক বিভাগ অনুপপত্তি হবে। উদ্দীপকে প্রথম বন্ধুর বক্তব্যে ত্রিভুজের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে কেবল মাত্র সমবাহু ও সমদ্বিবাহু এই দুই ভাগে ভাগ করেছে। কিন্তু এখানে বিষমবাহু ত্রিভুজটি বাদ পড়ায় প্রথম বন্ধুর বক্তব্যে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। তদ্রুপ-দ্বিতীয় বন্ধুর বক্তব্যেও বিভাগ প্রক্রিয়ার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ এখানে ত্রিভুজের যে বিভক্ত করা হয় তার অন্তর্গত উপশ্রেণির সঙ্গে উক্ত শ্রেণির অতিরিক্ত বর্গক্ষেত্র উপশ্রেণিকে ধরা হয়েছে। যার ফলে এখানে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

তৃতীয় বন্ধুর বক্তব্যে যৌক্তিক বিভাগের নিয়মের ধারণার প্রতিফলন ঘটেছে। যৌক্তিক বিভাগের দুটি নিয়ম বিশ্লেষণ করা হলো-কোনো একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে একটি জাতি বা উচ্চতর শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগে সবসময় একটি মাত্র নীতি বা নিয়ম অনুসরণ করে। এই মূলনীতির ভিত্তিতেই সমস্ত বিভাগ প্রক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ বিভাজন প্রক্রিয়াটি সবসময় সার্বিক থেকে বিশেষের দিকে গমন করে। উদ্দীপকে তৃতীয় বন্ধু কোনো পদকে ভাগ করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করার ইঙ্গিত দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম হলো যৌক্তিক বিভাগের মূলসূত্র একই সময় একটি মাত্র হবে। অর্থাৎ কোনো জাতিবাচক পদের যৌক্তিক বিভাগ করতে তার অন্তর্গত উপজাতিসমূহে বিভক্ত করতে একই সময়ে একটি মাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে। যেমন- মানুষ জাতিকে সভ্যতা, শিক্ষা, সততা ইত্যাদি মূলসূত্র অনুসারে সভ্য মানুষ, সৎ মানুষ ও শিক্ষিত মানুষ ইত্যাদি উপজাতিতে ভাগ করা যায়। এ নিয়ম লঙ্ঘন করলে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে। অর্থাৎ একই সাথে একাধিক মূলসূত্র গ্রহণ করে কোনো জাতি বা শ্রেণিকে বিভক্ত করলে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে। লৌকিক বিভাগের অন্য আর একটি নিয়ম হলো মৌলিক বিভাগে উপশ্রেণিগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে। যৌক্তিক বিভাগের অর্থ হলো একটি জাতিকে তার অন্তর্গত উপপদ্ধতিসমূহে ভাগ করা। শ্রেণিগুলোকে বিভক্ত করতে গিয়ে খেয়াল রাখতে হবে যে, শ্রেণিগুলো যেন একটি অপরটির সাথে মিশে না যায়। এ নিয়ম লঙ্ঘন করলে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটে। অর্থাৎ কোনো জাতিকে বিভক্ত করা হলে যদি উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন না হয় তাহলে উক্ত বিভাগটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত বিভাগই হচ্ছে পরস্পরাঙ্গী বিভাগ। যেমন- শিক্ষা ও সভ্যতা এই দুই নীতির ভিত্তিতে মানুষকে ভাগ করা হলে শিক্ষিত ও সৎ এই উপশ্রেণি দুটো পরস্পর বিচ্ছিন্ন হবে না।
HSCLogic 2nd PaperMymensingh 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।