চিত্র-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-অঙ্গগত বিভাগ এক প্রকার ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘনের কারণে এ প্রকার অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয় যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয় তখন যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগে এ ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে।তেমনি উদ্দীপকের চিত্র-১ এ একটি ঘরকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে একটি বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে, যা যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ চিত্র-১ এ একটি ঘরকে জানালা, ছাদ, দরজা বিভাজন দিয়ে ভাগ করা হয়েছে। তাই বলা যায় যে, চিত্র-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।