যৌক্তিক বিভাগের সীমা বলতে কী বোঝায় ?
উত্তর: যে সব পদের যৌক্তিক বিভাগ করা যায় না তাকে বলে যৌক্তিক বিভাগের সীমা । যৌক্তিক বিভাগের সর্বনিম্ন উপজাতিকে বিভক্ত করা যায় না। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা প্রভৃতি আবেগের সাথে জড়িত বিষয়ের যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়। বিশিষ্ট সমষ্টিবাচক পদ, যেমন— মুক্তিবাহিনী, সৈন্যবাহিনী, - গ্রন্থাগার প্রভৃতির যৌক্তিক বিভাগ করা যায় না। আবার যে পদ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি অপর্যাপ্ত সেক্ষেত্রেও যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়। এছাড়া বিশেষ গুণবাচক পদ হিসেবে বৃত্তত্ব, চতুষ্কোণত্ব প্রভৃতি পদের যৌক্তিক বিভাগ করা যায় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যৌক্তিক বিভাগের সীমা বলতে কী বোঝায় ?
উত্তর