শেয়ারFacebookWhatsApp

দ্বিকোটিক বিভাগ কাকে বলে?

উত্তর: কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে দুই ভাগে বিভক্ত করার প্রক্রিয়াকে বলে দ্বিকোটিক বিভাগ (Division by Dichotomy)।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দ্বিকোটিক বিভাগ কাকে বলে?

উদ্দীপক

শিক্ষক এক শিক্ষার্থীর নিকট মুদ্রার প্রকারভেদ জানতে চাইলে জবাবে শিক্ষার্থী বললো, 'মুদ্রা পাঁচ প্রকার, যথা- স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা, তাম্রমুদ্রা, ব্রোঞ্জমুদ্রা ও কাগজের নোট'। এরপর শিক্ষকের অন্য প্রশ্নের জবাবে শিক্ষার্থী বললো, 'ত্রিভুজ দুই প্রকার, যথা- সমবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজ।'

নটরডেম কলেজ · 2025

উত্তর

কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে দুই ভাগে বিভক্ত করার প্রক্রিয়াকে বলে দ্বিকোটিক বিভাগ (Division by Dichotomy)।

উত্তর

মধ্যবর্তী স্তর বা উপজাতিকে বাদ দিয়ে কোনো জাতিকে বিভক্ত করার কারণে উল্লম্ফন বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুসারে, একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহে ভাগ করার সময় কোনোক্রমেই মধ্যবর্তী স্তর বা উপজাতিকে বাদ দিয়ে পরবর্তী উপজাতিতে বিভক্ত করা হয় না। এই নিয়ম ভঙ্গ করলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটবে। যেমন- প্রাণী জাতিকে বিভক্ত করতে গিয়ে যদি মানুষ উপজাতির উল্লেখ না করে প্রথমেই সভ্য ও অসভ্য উপজাতিতে বিভক্ত করলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটবে। কারণ 'প্রাণী' জাতির অন্তর্গত নিকটতম জাতি হচ্ছে 'মানুষ' পদটি। এখানে 'মানুষ' পদটিকে বাদ দিয়ে সভ্য ও অসভ্য উপজাতিতে বিভক্ত করায় এ ধরনের অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের প্রথম প্রশ্নের উত্তরে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। অতিব্যাপক বিভাগ একটি ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে এই বিভাগজনিত অনুপপত্তি ঘটে। তৃতীয় নিয়ম হলো, 'বিভক্ত-উপজাতিগুলোকে মিলিতভাবে বিভাজ্য জাতিটির সাথে সমব্যাপক হতে হবে।' কিন্তু উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে। অর্থাৎ যে শ্রেণিটিকে ভাগ করা হয় তার অন্তর্গত উপশ্রেণিগুলোর সঙ্গে উক্ত শ্রেণির অতিরিক্ত কোনো উপশ্রেণিকে ধরা হলে এ ধরনের অনুপপত্তি ঘটে। উদ্দীপকে বর্ণিত শিক্ষকের এক প্রশ্নের উত্তরে শিক্ষার্থী বলে, 'মুদ্রা পাঁচ প্রকার। যথা- স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা, তাম্রমুদ্রা, ব্রোঞ্জমুদ্রা ও কাগজের নোট'। এখানে শিক্ষার্থীটি মুদ্রা শ্রেণিবহির্ভূত কাগজের নোটকে যুক্ত করেছে। এ কারণে উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থ থেকে বেশি হওয়ায় অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তরে যথাক্রমে অতিব্যাপক বিভাগ ও অব্যাপক বিভাগ অনুপপত্তি প্রকাশ পেয়েছে। যৌক্তিক বিভাগের বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন- উদ্দীপকের এক শিক্ষার্থী মুদ্রাকে স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা, তাম্রমুদ্রা, ব্রোঞ্জমুদ্রার পাশাপাশি অতিরিক্ত হিসেবে কাগজের নোটে বিভক্ত করেছে। ফলে মুদ্রা পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। এর কারণে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, যৌক্তিক বিভাগের বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা 'জাতির সংখ্যার চেয়ে কম হলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন- উদ্দীপকের শিক্ষার্থী দ্বিতীয় প্রশ্নের উত্তরে ত্রিভুজকে সমবাহু ও বিষমবাহু পদে বিভক্ত করেছে। এ বিভক্ত প্রক্রিয়ায় সমদ্বিবাহু ত্রিভুজটি বাদ পড়েছে। ফলে ত্রিভুজ পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেয়েছে। এ কারণে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, অতিব্যাপক বিভাগ ও অব্যাপক বিভাগ উভয় ভ্রান্ত বিভাগ। যার দৃষ্টান্ত উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তরে প্রতিমান হয়।
HSCLogic 2nd Paperনটরডেম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।