উল্লম্ফন বিভাগ কেন ত্রুটিপূর্ণ হয়?
উত্তর: মধ্যবর্তী স্তর বা উপজাতিকে বাদ দিয়ে কোনো জাতিকে বিভক্ত করার কারণে উল্লম্ফন বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুসারে, একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহে ভাগ করার সময় কোনোক্রমেই মধ্যবর্তী স্তর বা উপজাতিকে বাদ দিয়ে পরবর্তী উপজাতিতে বিভক্ত করা হয় না। এই নিয়ম ভঙ্গ করলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটবে। যেমন- প্রাণী জাতিকে বিভক্ত করতে গিয়ে যদি মানুষ উপজাতির উল্লেখ না করে প্রথমেই সভ্য ও অসভ্য উপজাতিতে বিভক্ত করলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটবে। কারণ 'প্রাণী' জাতির অন্তর্গত নিকটতম জাতি হচ্ছে 'মানুষ' পদটি। এখানে 'মানুষ' পদটিকে বাদ দিয়ে সভ্য ও অসভ্য উপজাতিতে বিভক্ত করায় এ ধরনের অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উল্লম্ফন বিভাগ কেন ত্রুটিপূর্ণ হয়?
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর