শেয়ারFacebookWhatsApp

ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?

উত্তর: যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। এক্ষেত্রে মূল জাতি ও বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। ক্ষুদ্রতম উপজাতি হলো এমন যার কোনো উপজাতি নেই। তাই যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে ক্ষুদ্রতম উপজাতিকে তার অন্তর্গত কোনো উপজাতিতে বিন্যস্ত করা যায় না। তাই ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: একটি দালানকে ইট, রড, বালু, সিমেন্ট-এ ভাগ করা হলো। দৃশ্যকল্প-২: একটি আমকে রঙ, গন্ধ ও স্বাদে ভাগ করা হলো। দৃশ্যকল্প-৩: মানুষকে একই সাথে সততা ও শিক্ষার ভিত্তিতে ভাগ করা হলো।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

যে নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে জাতিগত পদটিকে ভাগ করা হয় তাকে যৌক্তিক বিভাগের মূলসূত্র বলে।

উত্তর

যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। এক্ষেত্রে মূল জাতি ও বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। ক্ষুদ্রতম উপজাতি হলো এমন যার কোনো উপজাতি নেই। তাই যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে ক্ষুদ্রতম উপজাতিকে তার অন্তর্গত কোনো উপজাতিতে বিন্যস্ত করা যায় না। তাই ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-৩ এ মানুষকে একই সাথে সততা ও শিক্ষার ভিত্তিতে ভাগ করায় 'সংকর বিভাগ অনুপপত্তি' সংঘটিত হয়েছে। নিচে বিষয়টি আলোচনা করা হলো- যৌক্তিক 'বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- যৌক্তিক বিভাগে একই সময় একটিমাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করে একটি বিভাগে একটি মূলসূত্রের পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করলে বিভাগ ভ্রান্ত হবে। এরূপ বিভাগের নাম 'সংকর বিভাগ অনুপপত্তি'। তেমনি উদ্দীপকে দৃশ্যকল্প-৩-এ মানুষকে একই সাথে সততা ও শিক্ষার ভিত্তিতে ভাগ করা হয়েছে। ফলে এ বিভাজন প্রক্রিয়ায় একটি মূল সূত্রের পরিবর্তে দুটি মূলসূত্র শিক্ষা ও সততা গ্রহণ করা হয়েছে। এই জন্য এটি ভ্রান্ত বিভাগ। আর এরূপ বিভাগের নাম 'সংকর বিভাগ অনুপপত্তি।'

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১-এ একটি দালানকে ইট, রড, বালু ও সিমেন্টে ভাগ করায় 'অঙ্গগত বিভাগ' বিষয়ের ইঙ্গিত রয়েছে এবং দৃশ্যকল্প-২ এ একটি আমকে রঙ, গন্ধ ও স্বাদে ভাগ করায় 'গুণগত বিভাগ' বিষয়ের ইঙ্গিত রয়েছে। এ উভয় বিভাগই ভ্রান্ত বিভাগ। কারণ এ উভয় বিভাগই যৌক্তিক বিভাগের একই নিয়ম ভিন্নভাবে লঙ্ঘন করেছে।নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১.অঙ্গগত বিভাগ: যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- "যৌক্তিক বিভাগে সবসময় একটি জাতিবাচক পদকে বিভাগ। করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়।" কোন বিভাগে এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গ- প্রত্যঙ্গের মধ্যে ভাগ করা তাহলে অঙ্গগত বিভাগ সংঘটিত হয়।। ২.গুণগত বিভাগ : যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- "যৌক্তিক বিভাগে সবসময় একটি জাতিবাচক পদকে বিভাগ করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়।" কোনো বিভাগে এই নিয়ম লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে তার গুণের মধ্যে ভাগ করা তাহলে গুণগত বিভাগ সংঘটিত হয়। উপরের আলোচনার মাধ্যমে বোঝা যায় যে, দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২-এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCLogic 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।