উদ্দীপকে যুথি ও জাকের এর বিভাজন প্রক্রিয়া যথাক্রমে অতিব্যাপক বিভাগ ও অব্যাপক বিভাগ অনুপপত্তির দৃষ্টান্ত।
যৌক্তিক বিভাগের বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতি বা মূল পদের চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন-রসবাসের ভিত্তিতে প্রাণীকে তিন ভাগে ভাগ করা হয়। কিন্তু উদ্দীপকের যুথি স্থলচর, জলচর, উভয়চর ও বালুচর এই চার ভাগে ভাগ করে। অর্থাৎ সে অতিরিক্ত হিসেবে বালুচর ভাগটি উল্লেখ করেছে। এতে মূল পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। এর ফলে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
অন্যদিকে, যৌক্তিক বিভাগের বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে কম হলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের জাকের বসবাসের ভিত্তিতে প্রাণীকে দুই ভাগে বিভক্ত করে বলে, প্রাণী হলো স্থলচর ও জলচর। তার এই বিভক্ত প্রক্রিয়ায় উভচর ভাগটি বাদ পড়েছে। ফলে মূল পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেয়েছে। এ কারণে জাকেরের বক্তব্যে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
পরিশেষে বলা যায় অতিব্যাপক ও অব্যাপক বিভাগ দুটিই ভ্রান্ত বিভাগ প্রক্রিয়া। যার দৃষ্টান্ত উদ্দীপকের যুথি ও জাকেরের বক্তব্যে পরিলক্ষিত হয়।