শেয়ারFacebookWhatsApp

Dichotomy শব্দের অর্থ কী?

উত্তর: Dichotomy শব্দের অর্থ দুই অংশে বিভক্ত করা।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

Dichotomy শব্দের অর্থ কী?

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025

উত্তর

Dichotomy শব্দের অর্থ দুই অংশে বিভক্ত করা।

উত্তর

যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হতে হয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের যৌক্তিক বিভাগে বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ বেশি হলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি বলে।

উত্তর

উদ্দীপকের ছক-১ এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো- কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুযায়ী প্রতিটি জাতি বা শ্রেণিকে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হয়, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যায় না। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ, কোনো জাতি বা শ্রেণির বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি বলে। তেমনি উদ্দীপকের ছক-১ এ প্রাণী পদটির যৌক্তিক বিভাগের ক্ষেত্রে মধ্যবর্তী একটি স্তরকে বাদ দিয়ে শিক্ষিত মানুষ ও অশিক্ষিত মানুষ এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের ছক-১ এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

চিত্র-১ ও চিত্র-৩ যথাক্রমে সংকর বিভাগ ও যৌক্তিক বিভাগকে নির্দেশ করে। সংকর বিভাগ ও যৌক্তিক বিভাগের তুলনামূলক আলোচনা করলে উভয়ের মধ্যে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করা যায়। কোনো পদের যৌক্তিক বিভাগে একটির পরিবর্তে একাধিক মূলনীতি গ্রহণ করা হলে 'সংকর বিভাগ অনুপপত্তি' ঘটে। যেমন- উদ্দীপকের চিত্র-১ এ মানুষকে 'সৎ মানুষ', 'অসৎ মানুষ', 'লম্বা মানুষ', 'খাটো মানুষ' ও 'ফর্সা মানুষ' এ বিভক্ত করায় সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে বিভাগের তিনটি মূলনীতি 'সততা', 'উচ্চতা' ও 'বর্ণ' একসাথে গ্রহণ করে বিভাগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে, যৌক্তিক বিভাগে শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি মূলনীতি অনুসরণ করা হয়। অর্থাৎ একটি মূলসূত্র বা নীতির ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যেমন- উদ্দীপকের চিত্র-৩ এ 'মানুষ' একটি জাতিবাচক বা শ্রেণিবাচক পদ। এ পদকে 'সততা' নামক মূলনীতির ভিত্তিতে 'সৎ মানুষ' ও 'অসৎ মানুষ' এ দুটি উপজাতিতে বা উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। এরূপ বিভক্তকরণ প্রক্রিয়াই হলো যৌক্তিক বিভাগ। সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, সংকর বিভাগ ও যৌক্তিক বিভাগ উভয়ই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। উভয়ই কোনো না কোনো নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। আর বৈসাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, সংকর বিভাগ হলো ভ্রান্ত বিভাগ। কিন্তু যৌক্তিক বিভাগ হলো সঠিক বিভাগ। সংকর বিভাগে একাধিক নীতি ব্যবহার করা হয়। যেমন- চিত্র-১ এ দেখা যায়, মানুষকে বিভক্ত করার ক্ষেত্রে সততা, উচ্চতা ও বর্ণ প্রভৃতি নীতি ব্যবহার করা হয়েছে। কিন্তু যৌক্তিক বিভাগে একটি মাত্র নীতি ব্যবহার করা হয়। যেমন- চিত্র-৩ এ সততা নীতির ভিত্তিতে মানুষকে সৎ মানুষ ও অসৎ মানুষে বিভক্ত করা হয়েছে। আলোচনা শেষে বলা যায়, সুনির্দিষ্ট নিয়ম অনুসরণের মাধ্যমে আমরা সংকর বিভাগ পরিহার করে যৌক্তিক বিভাগে উপনীত হতে পারি যা আমাদের চিন্তাকে পরিশীলিত করতে সহায়তা করবে।
HSCLogic 2nd Paperসেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।