যৌক্তিক সংজ্ঞা ও যৌক্তিক বিভাগের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: যৌক্তিক বিভাগ ও সংজ্ঞা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত। যৌক্তিক বিভাগের জ্ঞান সংজ্ঞা নির্ণয়কে সহজ করে তোলে, অনুরূপে সংজ্ঞার জ্ঞান বিভাগ পদ্ধতিকে সাহায্য করে। যেমন কোনো পদকে বিভক্ত করতে গিয়ে আমরা প্রকারান্তরে তার সংজ্ঞাই নির্দেশ করে থাকি। যেমন- 'বুদ্ধিবৃত্তি'কে বিভাগের মূলসূত্র ধরে 'প্রাণী' পদকে 'মানুষ' ও 'জীব' এ দুটি শ্রেণিতে বিভক্ত করা যায়। কিন্তু প্রকারান্তরে 'মানুষ'-এর এরূপ সংজ্ঞা নির্দেশ করে যে, মানুষ হচ্ছে এমন একটা প্রাণী (আসন্নতম জাতি) যার 'বুদ্ধিবৃত্তি' (বিভেদক লক্ষণ) আছে। এতে করে আমরা 'বুদ্ধিবৃত্তি'র ভিত্তিতে 'প্রাণী' জাতিকে 'মানুষ' ও অন্যান্য উপজাতিতে বিভক্ত করি। সুতরাং সংজ্ঞা ও বিভাগ ঘনিষ্ঠভাবে পরস্পর সম্বন্ধযুক্ত, একে অন্যের পরিপূরক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যৌক্তিক সংজ্ঞা ও যৌক্তিক বিভাগের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব…
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর