উদাহরণ-১ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
অব্যাপক বিভাগ একটি ত্রুটিপূর্ণ বিভাগ। বিভাগের তৃতীয় নিয়ম হলো বিভক্ত উপজাতিগুলোকে মিলিতভাবে বিভাজ্য জাতিটির সাথে সমব্যাপক হতে হবে। বিভাগের এ নিয়মটি লঙ্ঘন করার ফলে যদি কোন বিভাগে দেখা যায় যে, উপজাতিগুলোর সমষ্টিগত ব্যক্ত্যর্থ বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থ থেকে কম হয়েছে তাহলে বিভাগটি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হবে এবং এরূপ ত্রুটিকে অব্যাপক বিভাগ অনুপপত্তি বলে। যেমন- 'টেবিল' পদটিকে তার উপাদানের ওপর ভিত্তি করে লোহার, কাঠের, স্টিলের ও কাঁচের এই চার ভাগে ভাগ করার পরও 'টেবিল' পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ প্রকাশ পায়নি। কেননা স্বর্ণ, রূপা ও প্লাস্টিকসহ আরো বিভিন্ন উপাদানের টেবিলের অস্তিত্ব রয়েছে যেগুলো উক্ত বিভাগে বাদ দেয়া হয়েছে।
উদ্দীপকের উদাহরণ-১ এ প্রাণীকে মানুষ, হরিণ, ছাগল ও বাঘ ইত্যাদিতে বিভক্ত করায় প্রাণী শ্রেণির অন্যান্য উপজাতিকে বাদ দেওয়া হয়েছে। ফলে প্রাণী জাতির ব্যক্ত্যর্থের উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ থেকে কম হয়েছে যা অব্যাপক অনুপপত্তিকে নির্দেশ করে।