শেয়ারFacebookWhatsApp

সংকর বিভাগ অনুপপত্তি কেন ঘটে? ব্যাখ্যা করো।

উত্তর: যৌক্তিক বিভাগে একাধিক নীতি অনুসরণ করার কারণে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে, কোনো পদের বিভাগায়নে একটি নীতি অনুসরণ করতে হয়। কিন্তু কোনো ক্ষেত্রে একটির পরিবর্তে একাধিক মূলনীতি অনুসরণ করা হলে বিভাগ প্রক্রিয়ায় ভ্রান্তির সৃষ্টি হয়। একেই সংকর বিভাগজনিত অনুপপত্তি বলে। যেমন: মানুষকে শিক্ষিত ও সৎ নামক পদে বিভক্ত করলে 'শিক্ষা' ও 'সততা' নামক দুটি মূলনীতি অনুসরণ করতে হয়। এ কারণে এটি সংকর বিভাগজনিত অনুপপত্তি দোষে দুষ্ট হবে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সংকর বিভাগ অনুপপত্তি কেন ঘটে? ব্যাখ্যা করো।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

যে কীর্তি বা সূত্রের ভিত্তিতে যৌক্তিক বিভাগ করা হয় তাকে যৌক্তিক বিভাগের মূলসূত্র বলে।

উত্তর

যৌক্তিক বিভাগে একাধিক নীতি অনুসরণ করার কারণে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে, কোনো পদের বিভাগায়নে একটি নীতি অনুসরণ করতে হয়। কিন্তু কোনো ক্ষেত্রে একটির পরিবর্তে একাধিক মূলনীতি অনুসরণ করা হলে বিভাগ প্রক্রিয়ায় ভ্রান্তির সৃষ্টি হয়। একেই সংকর বিভাগজনিত অনুপপত্তি বলে। যেমন: মানুষকে শিক্ষিত ও সৎ নামক পদে বিভক্ত করলে 'শিক্ষা' ও 'সততা' নামক দুটি মূলনীতি অনুসরণ করতে হয়। এ কারণে এটি সংকর বিভাগজনিত অনুপপত্তি দোষে দুষ্ট হবে।

উত্তর

'দৃশ্যকল্প-৩'-এর মাধ্যমে সংকর বিভাগ অনুপপত্তি ফুটেছে উঠেছে। কেননা এখানে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগে কোনো একটি জাতি বা প্রাণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা হয়। অর্থাৎ, কোনো একটি মূলনীতির ভিত্তিতে কোনো 'জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম অমান্য করে কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩'-এ 'মানুষ' পদটিকে ভাগ করার ক্ষেত্রে একই সময়ে ন্যায়, ধার্মিকতা, সততা এই তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ, এখানে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যেহেতু 'দৃশ্যকল্প-৩'-এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে, তাই এখানে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে যৌক্তিক বিভাগ এবং 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার বিভাগের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। কোনো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয় যৌক্তিক বিভাগে। একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হতে হবে। এই নিয়ম লঙ্ঘণ করে যৌক্তিক করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয় এবং মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ বেশি হলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ 'প্রাণী' পদের ব্যক্ত্যর্থের চেয়ে 'স্থলচর প্রাণী, জলচর প্রাণী এবং উভচর প্রাণী' পদের ব্যক্ত্যর্থ অনেক বেশি। তাই এখানে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। আবার, 'দৃশ্যকল্প-২'-এ যেভাবে বিভাগ করা হয়েছে সেখানে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে ভাগ করার জন্য বিভিন্ন নিয়ম কানুন ও পদ্ধতি সম্পর্কে জানতে হয়। এই অসুবিধা দূর করার জন্য যুক্তিবিদ বেনথাম একটি সহজ পদ্ধতির প্রচরন করেন যা দ্বিকোটিক বিভাগ নামে পরিচিত। এই প্রক্রিয়ার কোনো জাতিকে আকারগতভাবে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয়। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২-এ প্রথমে 'গবেষক' পদটিকে 'বাঙালি' ও 'অবাঙালি'-এই দুটি বিরুদ্ধ উপজতিতে ভাগ করা হয়েছে। আবার, 'বাঙালি'কে নিষ্ঠাবান ও অনিষ্ঠাবান এই দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে, 'দৃশ্যকল্প-২'-এ দ্বিকোটিক বিভাগের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগ ও দ্বিকোটিক বিভাগ উভয় ক্ষেত্রেই পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। উভয় ক্ষেত্রে জাতি বা শ্রেণিবাচক পদের ব্যস্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। যৌক্তিক বিভাগ কতকগুলো নিয়মের ওপর প্রতিষ্ঠিত এবং দ্বিকোটিক বিভাগ যৌক্তিক চিন্তার দুটি মূলসূত্রের ওপর প্রতিষ্ঠিত।
HSCLogic 2nd Paperচট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।