উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে একটির পরিবর্তে একাধিক মূলসূত্র অনুসরণ করা হয়েছে। আর দৃশ্যকল্প-২ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ বিভাজ্য জাতির ব্যস্ত্যর্থের চেয়ে কম হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে, দৃশ্যকল্প-২ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে পাখিকে ময়না, শালিক, বাবুই, চড়ুই উপজাতিতে ভাগ করা হয়েছে। কিন্তু এ বিভাজনে পাখির উপজাতিগুলোর মিলিত সংখ্যা পাখির সংখ্যার চেয়ে কম হওয়ায় অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। এই বিভাজন প্রক্রিয়ায় কতকগুলো নিয়ম অনুসরণ অপরিহার্য। তার মধ্যে একটি হলো- বিভক্ত উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। কিছুতেই কম বা বেশি হতে পারবে না। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো জাতির বিভাগে বিভক্ত উপজাতিগুলোর সংখ্যা মিলিতভাবে বিভাজ্য জাতির সংখ্যার চেয়ে কম হয়, তাহলে যে অনুপপত্তি ঘটে তাকে অব্যাপক বিভাগ অনুপপত্তি বলে। দৃশ্যকল্প-২ এ পাখিকে ময়না, শালিক, বাবুই ও চড়ুই উপজাতিতে ভাগ করায় এই বিভাজন প্রক্রিয়ায় পাখির অনেক উপজাতি বাদ পড়েছে। তাই উপজাতিগুলোর সংখ্যা পাখির চেয়ে কম হয়েছে। ফলে বিভাগটিতে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
সুতরাং দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে দৃশ্যকল্প-২ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।