বিশেষ গুণবাচক পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?
উত্তর: যৌক্তিক বিভাগ হচ্ছে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহে ভাগ করা। আর এ বিভাজন প্রক্রিয়ায় একটিমাত্র মূলসূত্রের ওপর নির্ভর করে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা। একটি পদের দুটি দিক থাকে। তার একটি হলো ব্যক্ত্যর্থ বা পরিমাণের দিক, অপরটি হলো জাত্যর্থ বা গুণের দিক। যৌক্তিক বিভাগ পদের ব্যক্ত্যর্থকে বিভাজন করে জাত্যর্থকে নয়। তাই যে পদের ব্যক্ত্যর্থ নেই শুধু জাত্যর্থ আছে, সে পদকে ভাগ করা যায় না। বিশেষ গুণবাচক পদেরও কেবল জাত্যর্থ আছে; কিন্তু ব্যক্ত্যর্থ নেই। তাই বিশেষ গুণবাচক পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বিশেষ গুণবাচক পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর