শেয়ারFacebookWhatsApp

যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি?

উত্তর: যৌক্তিক বিভাগের নিয়ম ছয়টি।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: 'মানুষ' পদের বিভাজন-সভ্য মানুষ, সৎ মানুষ।দৃশ্যকল্প-২: 'ত্রিভুজ' পদের বিভাজন- সমানবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025

উত্তর

যৌক্তিক বিভাগের নিয়ম ছয়টি।

উত্তর

যৌক্তিক বিভাগে পদের ব্যক্ত্যর্থ বা পরিমাণগত দিকটি বিশ্লেষণ করা হয়। যখন একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপশ্রেণিতে বিভক্ত করা হয় তখন তাকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। আর যৌক্তিক বিভাগে মূল শ্রেণির ব্যক্ত্যর্থ ও বিভক্ত উপশ্রেণিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ সংকর বিভাগ অনুপপত্তি নির্দেশ করেছে। কেননা এখানেএকই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করে পদের বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ, একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে পদের বিভাগায়ন করলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'মানুষ' পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে 'সভ্যতা' ও 'সততা' এই দুটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ এখানে দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে একাধিক মূলনীতি অনুসরণ করা হয়েছে। তাই ১ম দৃশ্যকল্পে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এর যৌক্তিক বিভাগ পদ্ধতিটি যথার্থ। কেননা এখানে যৌক্তিক বিভাগের প্রক্রিয়া অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে।একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জার্তি বাঁ শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগ হলো, একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয় যৌক্তিক বিভাগে। কোনো জাতি বা শ্রেণিবাচক পদের বিভাগ করার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। পদের যৌক্তিক বিভাগ করার জন্য ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ 'ত্রিভুজ' পদটিকে বাহুর ভিত্তিতে সমানবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু পদে ভাগ করা হয়েছে। এখানে মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়েছে। এছাড়া যৌক্তিক বিভাগের অন্যান্য নিয়মও এখানে অনুসরণ করা হয়েছে। তাই দৃশ্যকল্প-২ এর যৌক্তিক বিভাগটি যথার্থ বিভাগ। যৌক্তিক বিভাগের জ্ঞান যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ প্রয়োজনীয়। তাই যৌক্তিক বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
HSCLogic 2nd Paperসরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।