শেয়ারFacebookWhatsApp

সংকর বিভাগ কেন ঘটে?

উত্তর: যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যৌক্তিক বিভাগের নিয়মগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ম হলো- যৌক্তিক বিভাগে একই সময়ে একটিমাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যদি যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একের অধিক মূলনীতি অনুসরণ করা হয় তাহলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। তাই যৌক্তিক বিভাগে একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে থাকে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সংকর বিভাগ কেন ঘটে?

Dhaka · 2025

উত্তর

যখন কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিসমূহে বিন্যস্ত করা হয় তখন তাকে যৌক্তিক বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যৌক্তিক বিভাগের নিয়মগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ম হলো- যৌক্তিক বিভাগে একই সময়ে একটিমাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যদি যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একের অধিক মূলনীতি অনুসরণ করা হয় তাহলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। তাই যৌক্তিক বিভাগে একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে থাকে।

উত্তর

ছক-১ এ যৌক্তিক বিভাগের ইঙ্গিত করা হয়েছে। কেননা এখানে একটি মূলনীতির ভিত্তিতে যৌক্তিক বিভাগ করা হয়েছে। কোনো একটি গ্রহণযোগ্য, মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এখানে মূল পদের ব্যক্ত্যর্থ এবং বিভক্ত পদগুলোর মিলিত ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। তাই যৌক্তিক বিভাগের মাধ্যমে কোনো একটি পদের ব্যক্ত্যর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যায়। যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা বিভিন্ন জাতি ও উপজাতির মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জানতে পারি। এর ফলে জাতি ও উপজাতির মধ্যকার সম্পর্ক সম্বন্ধে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। যৌক্তিক বিভাগের জ্ঞান সংজ্ঞার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে। কেননা বিভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো একটি জাতি বা শ্রেণির আসন্নতম জাতি সহজে নির্ণয় করতে পারি। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ প্রয়োজনীয়। কেননা বিজ্ঞানের সকল শাখাই কোনো না কোনোভাবে বিভাগ প্রক্রিয়ার সাথে জড়িত। উদ্দীপকের ছক-১ এ 'বিজ্ঞান' পদটিকে 'তত্ত্বমূলক' ও 'অতত্ত্বমূলক' এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে বিভাগের ক্ষেত্রে একটিমাত্র মূলনীতি অনুসরণ করা হয়েছে। এছাড়া মূল পদের ব্যক্ত্যর্থ এবং বিভক্ত পদদ্বয়ের ব্যক্ত্যর্থ পরস্পর সমান। তাই ছক-১ এর দ্বারা যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের ছক-১ এর মাধ্যমে সঠিক যৌক্তিক বিভাগ এবং ছক-২ এর মাধ্যমে সংকর বিভাগ অনুপপত্তি নির্দেশ করেছে। নিচে এদের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো- কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ওপর ভিত্তি করে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয় তখন তাকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় কতকগুলো নিয়ম অনুসরণ করতে হয়। কোনো একটি মূলসূত্র বা নীতির ওপর ভিত্তি করে যৌক্তিক বিভাগ সম্পন্ন করতে হয়। যৌক্তিক বিভাগের মাধ্যমে বিভিন্ন জাতি ও উপজাতির ব্যক্ত্যর্থ সম্পর্কে জানা যায়। বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও বিভাজন প্রক্রিয়া সহায়ক ভূমিকা পালন করে। উদ্দীপকের ছক-১ যৌক্তিক বিভাগের সকল নিয়ম অনুসরণ করে বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করায় এর মাধ্যমে যৌক্তিক বিভাগ প্রতিফলিত হয়েছে। অপরদিকে, ছক-২ এ যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করা হয়নি। যৌক্তিক বিভাগের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, সেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগ প্রদান করার ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময় একটিমাত্র মূলনীতি অনুসরণ, করতে হয়। একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম অমান্য করে কোনো 'পদের যৌক্তিক বিভাগে একই সময় একাধিক মূলনীতি অনুসরণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। সংকর বিভাগে বিভক্ত উপজাতিগুলোকে পৃথক করা যায় না। ফলে মূল জাতির ব্যক্ত্যর্থ বিভাজ্য উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয় না। উদ্দীপকের ছক-২ একটির পরিবর্তে একাধিক মূলসূত্র ব্যবহার করায়, বিভাগটিতে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 2nd PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।