সাদৃশ্যানুমানের সিদ্ধান্তে বৈজ্ঞানিক নিশ্চয়তা থাকে না কেন?
উত্তর: কার্যকারণ নীতি অনুসরণ না করার কারণে সাদৃশ্যানুমানের সিদ্ধান্তে বৈজ্ঞানিক নিশ্চয়তা থাকে না। সাদৃশ্যানুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রক্রিয়ায় কোনো কার্যকারণ নীতি অনুসরণ করা হয় না। যেমন- পৃথিবী ও মঙ্গল গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে মানুষ বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও মানুষ বাস করে। এভাবে সাদৃশ্যানুমানে কার্যকারণ নীতির অনুপস্থিতিতে কেবল সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে সাদৃশ্যানুমানের সিদ্ধান্তে বৈজ্ঞানিক নিশ্চয়তা থাকে না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সাদৃশ্যানুমানের সিদ্ধান্তে বৈজ্ঞানিক নিশ্চয়তা থাকে না কেন?
উত্তর