শেয়ারFacebookWhatsApp

প্রেম, বিরহ, আনন্দ, বিভাগ করা যায় না কেন? বেদনা প্রভৃতি প্রত্যয়গুলোর যৌক্তিক

উত্তর: যৌক্তিক বিভাগে একটি শ্রেণি বা জাতিকে তার অন্তর্গত উপশ্রেণি রা উপজাতিতে বিভক্ত করে। এই বিভাজন প্রক্রিয়ায় কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। কিন্তু এমনকিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে যৌক্তিক বিভাগের নিয়মগুলো প্রয়োগ করা যায় না। তার মধ্যে রয়েছে মানুষের সরল ও মৌলিক মানসিক প্রক্রিয়া। এদের কখনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যায় না বা অন্য গুণের সাথে তুলনা করা যায় না। যার জন্য এদের যৌক্তিক বিভাগও করা যায় না। প্রেম, বিরহ, আনন্দ-বেদনা প্রভৃতি মানুষের মৌলিক মানসিক প্রক্রিয়া তাই এদের যৌক্তিক বিভাগ করা যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রেম, বিরহ, আনন্দ, বিভাগ করা যায় না কেন? বেদনা প্রভৃতি প্রত্যয়গুলো…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: আচারকে মিষ্টি আচার, টক আচার, ঝাল আচার ও আমের আচারে ভাগ কর। দৃশ্যকল্প-২: দৃশ্যকে মনোরম ও অমনোরম এ দুই ভাগে ভাগ কর।

Sylhet · 2025

উত্তর

যে শ্রেণিকে বিভক্ত করা হয় তার অন্তর্গত উপশ্রেণিগুলোর সঙ্গে উক্ত শ্রেণির অতিরিক্ত কোনো উপশ্রেণিকে অন্তর্ভুক্ত করলে যে বিভাগ তৈরি হয় তাকে অতিব্যাপক বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগে একটি শ্রেণি বা জাতিকে তার অন্তর্গত উপশ্রেণি রা উপজাতিতে বিভক্ত করে। এই বিভাজন প্রক্রিয়ায় কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। কিন্তু এমনকিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে যৌক্তিক বিভাগের নিয়মগুলো প্রয়োগ করা যায় না। তার মধ্যে রয়েছে মানুষের সরল ও মৌলিক মানসিক প্রক্রিয়া। এদের কখনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যায় না বা অন্য গুণের সাথে তুলনা করা যায় না। যার জন্য এদের যৌক্তিক বিভাগও করা যায় না। প্রেম, বিরহ, আনন্দ-বেদনা প্রভৃতি মানুষের মৌলিক মানসিক প্রক্রিয়া তাই এদের যৌক্তিক বিভাগ করা যায় না।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়ায় অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে বিভক্ত উপশ্রেণিগুলোর ব্যক্ত্যর্থ মূল শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি। কোনো একটি মূলনীতির ওপর ভিত্তি করে একটি জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেগুলো যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী, বিভক্ত উপশ্রেণিগুলোয় একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। এর অর্থ হলো মূল শ্রেণিটিকে যেসব উপশ্রেণিতে ভাগ করা হয়, তাদের সকলের একত্রিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। যদি বিভাগের ক্ষেত্রে বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের তুলনায় বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ বেশি হয়, তাহলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মাধ্যমে আচারকে বিভক্ত করা হয়েছে। মিষ্টি, টক ও ঝাল আচারে ভাগ করলেই এখানে যুক্তিযুক্ত। কিন্তু উদ্দীপকে অতিরিক্ত আমের আচার সংযুক্ত করার কারণে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ ত্রিভুজের ব্যস্ত্যর্থের চেয়ে বেশি হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়ায় অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ পরিলক্ষিত হয়েছে। কেননা এখানে একটি জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করে দেখানো হয়েছে। পাঠ্যপুস্তকের আলোকে দ্বিকোটিক বিভাগের সুবিধা-অসুবিধাসমূহ আলোচনা করা হলো- সুবিধা: ১. দ্বিকোটিক শ্রেণিবিভাগ প্রক্রিয়া নিখুঁত ও নির্ভুল যেখানে অনুপপত্তি ঘটে না। ২. দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে জাতিটি সম্বন্ধে বাস্তব জ্ঞান থাকা আবশ্যক নয়। ৩. দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াটি খুবই সরল ও সহজ। ৪. দ্বিকোটিক বিভাগ পদ্ধতিটি বৈধ। কেননা এটি বিরোধ নিয়ম ও নির্মধ্যম নিয়মের ওপর প্রতিষ্ঠিত। অসুবিধা: ১. দ্বিকোটিক বিভাগের নঞর্থক উপজাতিটি খুবই অস্পষ্ট। ২. দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াতে একটি জাতির সব উপজাতি সম্বন্ধে জানা সম্ভব হয় না। ৩. দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াটিতে বাস্তব জ্ঞান বিবর্জিত। ৪. দ্বিকোটিক বিভাগে বিভাগ প্রক্রিয়া সীমাহীন হয়ে থাকে। ফলে অপরতম উপজাতি নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে।.. পরিশেষে বলা যায়, দ্বিকোটিক বিভাগের যেমন সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। তবে এটি চিন্তনের গতিশীলতা বজায় রাখতে খুবই সহায়ক। তাই এটি পাঠ একান্ত আবশ্যক।
HSCLogic 2nd PaperSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।