শেয়ারFacebookWhatsApp

ক্ষুদ্রতম শ্রেণিকে যৌক্তিক বিভাগ করা যায় না কেন?

উত্তর: কোনো একটি সূত্র বা নীতির ওপর নির্ভর করে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা প্রক্রিয়া হলো যৌক্তিক বিভাগ। এক্ষেত্রে মূল জাতি ও বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। ক্ষুদ্রতম শ্রেণি হলো সর্বনিম্নশ্রেণি যার কোনো উপশ্রেণি নেই। তাই যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে ক্ষুদ্রতম শ্রেণিকে তার অন্তর্গত কোনো উপশ্রেণিতে বিন্যস্ত করা যায় না। কেননা ক্ষুদ্রতম শ্রেণি হলো সর্বশেষ শ্রেণি যার পরে আর কোনো শ্রেণি হতে পারে না। তাই ক্ষুদ্রতম শ্রেণিকে যৌক্তিক বিভাগ করা যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ক্ষুদ্রতম শ্রেণিকে যৌক্তিক বিভাগ করা যায় না কেন?

Sylhet · 2025

উত্তর

কোনো একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে একটি উচ্চতর জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর জাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে।

উত্তর

কোনো একটি সূত্র বা নীতির ওপর নির্ভর করে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা প্রক্রিয়া হলো যৌক্তিক বিভাগ। এক্ষেত্রে মূল জাতি ও বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। ক্ষুদ্রতম শ্রেণি হলো সর্বনিম্নশ্রেণি যার কোনো উপশ্রেণি নেই। তাই যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে ক্ষুদ্রতম শ্রেণিকে তার অন্তর্গত কোনো উপশ্রেণিতে বিন্যস্ত করা যায় না। কেননা ক্ষুদ্রতম শ্রেণি হলো সর্বশেষ শ্রেণি যার পরে আর কোনো শ্রেণি হতে পারে না। তাই ক্ষুদ্রতম শ্রেণিকে যৌক্তিক বিভাগ করা যায় না।

উত্তর

উদ্দীপকের ছক-১ এর বিভাজন প্রক্রিয়াটি যথাযথ নয়। কেননা এখানে বিভাগের ক্ষেত্রে মধ্যবর্তী স্তরকে বাদ দিয়ে বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগ কোনো একটি পদের ব্যক্ত্যর্থ বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুযায়ী কোনো জাতিকে বিন্যস্ত করার ক্ষেত্রে অবশ্যই তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ বিভাজনের ক্ষেত্রে কোনো জাতির সঙ্গে বিভক্ত উপজাতিগুলোর মধ্যে কোনো দূরত্ব থাকবে না। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনো জাতির বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের ছক-১ এ 'সরকার' জাতিকে 'মন্ত্রিপরিষদ শাসিত' ও 'রাষ্ট্রপতি শাসিত' এ দুটি উপজাতিতে ভাগ করা হয়েছে। এখানে 'মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতি শাসিত' এই দুটি গণতান্ত্রিক সরকার ব্যাবস্থায় প্রযোজ্য। তাই এখানে মধ্যবর্তী একটি স্তরকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু ছক-১ এর বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী একটি স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করা হয়েছে, তাই এখানে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের ছক-২ এর মাধ্যমে অব্যাপক বিভাগ এবং ছক-৩ এর মাধ্যমে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি প্রতিফলিত হয়েছে। কেননা উভয় বিভাগেই যৌক্তিক বিভাগের ৩য় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম হলো- বিভক্ত উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। এর মূল অর্থ হলো মূল শ্রেণিটিকে যেসব উপশ্রেণিতে ভাগ করা হয় তাদের সকলের একত্রিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। কিছুতেই কম বা বেশি হবে না। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করলে যৌক্তিক বিভাগ দুটি অনুপপত্তি ঘটে। ১. অব্যাপক বিভাগ অনুপপত্তি: যৌক্তিক বিভাগে বিভক্ত উপশ্রেণির ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে কম হলে যে অনুপপত্তি ঘটে তাকে অব্যাপক বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের ছক-২ এ বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ দেখানো হয়েছে সেখানে বিভক্ত উপশ্রেণির ব্যক্ত্যর্থ বিভাজ্য শ্রেণির চেয়ে কম। কারণ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো বিভাগ প্রক্রিয়ায় বাদ পড়েছে। তাই উদ্দীপকের ছক-২ এর মাধ্যমে অব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয়েছে। ২. অতিব্যাপক বিভাগ অনুপপত্তি: উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের ছক-৩ এ শিক্ষককে বিভাগ করার ক্ষেত্রে অতিরিক্ত গৃহশিক্ষককে শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করায় শিক্ষক শ্রেণির ব্যক্ত্যর্থ চেয়ে উপশ্রেণির ব্যক্ত্যর্থ বেশি হয়েছে। তাই ছক-৩ এ অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ছক-২ ও ছক-৩ এ যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করায় বিভাজন প্রক্রিয়া ভ্রান্ত হয়েছে এবং অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 2nd PaperSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।