উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে গুণগত বিভাগ ও দৃশ্যকল্প-২ এর মাধ্যমে অঙ্গগত বিভাগ অনুপপত্তি নির্দেশিত হয়েছে।
যৌক্তিক বিভাগ এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে নয়। আর এই বিভাজন প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের ১ম নিয়ম হলো- "যৌক্তিক 'বিভাগের ক্ষেত্রে সর্বদা একটি শ্রেণি বা জাতিকে বিভক্ত করতে হবে। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়।" এ নিয়ম অমান্য করে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অংশে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়।
১. গুণগত বিভাগ অনুপপত্তি কোনো বিশিষ্ট বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করাকে বলে গুণগত বিভাগ অনুপপত্তি। উদাহরণস্বরূপ, বাতাবি লেবুকে তার বর্ণ, গন্ধ, স্বাদ, আকার ইত্যাদিতে ভাগ করা হলে তাকে গুণগত বিভাগ বলে।
২. অঙ্গগত বিভাগ অনুপপত্তি যখন জাতি ও শ্রেণির পরিবর্তে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গসমূহকে ভাগ করা হয় সেক্ষেত্রে অঙ্গগত বিভাগ নামক দোষ বা অনুপপত্তি ঘটবে। উদাহরণস্বরূপ, কোনো উদ্ভিদকে তার শাখা, কান্ড, মূল ইত্যাদি বিভিন্ন অঙ্গে ভাগ করা হলে অঙ্গগত বিভাগ দোষ বা অনুপপত্তি ঘটবে।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ চিনিকে সাদা, মিষ্টি, কঠিন, উজ্জ্বল ইত্যাদি ভাগে ভাগ করা হয়েছে। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ গাছকে মূল, কান্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এ গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে আর দৃশ্যকল্পে-২ এ অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কারণ উভয় দৃশ্যকল্প যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করেছে বিধায় বিভাগগুলো ত্রুটিপূর্ণ হয়েছে, যা যৌক্তিক বিভাগে গ্রহণযোগ্য নয়।